Wednesday, March 11, 2026
HomeScrollঅস্কারের ইতিহাস গড়লেন শন বেকার, আনোরারের জয়জয়কার

অস্কারের ইতিহাস গড়লেন শন বেকার, আনোরারের জয়জয়কার

কলকাতা: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কার শুরু হয়েছে। এবার অ্যাকাডেমি পুরষ্কারের (Oscars 2025 Winners) সঞ্চালনা করছেন কোনান ও’ব্রায়ান। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এই অনুষ্ঠানে প্রথমবার সঞ্চালক হিন্দিতে বক্তব্য রাখেন। কোনান ও’ব্রায়েন বলা শুরুই করলেন হিন্দিতে। সকলকে বললেন ‘নমস্তে’। তারপর বললেন, যারা ভারত থেকে দেখছেন, ভারত কে লোগো কো নমস্কার। ওঁহা সুভা হো চুকি হ্যায় তো মুঝে উমিদ হ্যায় কি আপ ক্রিস্পি নাস্তে কে সাথ অস্কার দেখেঙ্গে’ ।  অস্কারে ‘আনোরা’র (Anora) দাপট, পাল্লা দিল ‘দ্য ব্রুটালিস্ট’। এবারে অস্কারের মঞ্চে ‘আনোরা’-র জন্য পরপর চারটি পুরস্কারে পুরস্কৃত হয়ে ইতিহাস গড়লেন শন বেকার। সেরার শিরোপা উঠল কাদের হাতে? দেখে নেব

চলতি বছর ভারতের একমাত্র আশার আলো ছিল প্রিয়াঙ্কা চোপড়া নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি অনুজা। কিন্ত শেষ ‘রক্ষে’ হয়নি! কারণ সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ‘আই অ্যাম নট আ রোবট’ ছবির কাছে পরাজিত হয়েছে ‘অনুজা’। এবারের অস্কার মঞ্চে শন বেকার পরিচালিত ‘আনোরা’ ছবিটির জয়জয়কার। ৯৭ তম অস্কারের মঞ্চে সবচেয়ে বেশি পুরষ্কার জিতে নিয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। সেক্স ওয়ার্কারদের জীবনকাহিনি নির্ভর ছবি ‘আনোরা’। ‘আনোরা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মাইকি ম্যাডিসন। সেরা পরিচালক, সেরা অভিনেত্রীর পাশাপাশি একাধিক বিভাগে বাজিমাত করেছে এই ছবি। এবারের অস্কারে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন শন বেকার।

আরও পড়ুন: অস্কারে ‘আনোরা’র বাজিমাত,সেরা অভিনেত্রী ম্যাডিসন…

‘আনোরা’-এর সঙ্গে পাল্লা দিল ‘দ্য ব্রুটালিস্ট’ (The Brutalist)। সেরা সিনেম্যাটোগ্রাফার লোল ক্রলি ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিটির জন্য। সেরা অরিজিনাল স্কোরের জন্য পুরস্কৃত সঙ্গীত পরিচালক ড্যানিয়েল ব্লুমবার্গ ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিটির জন্য। সেরা অরিজিনাল সং-এর পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’-এর এল মাল গানটি। পুরস্কার পেয়েছে সেরা চিত্রনাট্য বিভাগেও। অস্কারের ইতিহাসে আরও একজন পরিচালক আছেন যিনি অস্কারের মঞ্চে ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তিনি হলেন চলচ্চিত্র নির্মাতা ওয়াল্ড ডিজনি। তিনি চারটি ভিন্ন সিনেমার জন্য পুরস্কৃত হয়েছিলেন অস্কারে। সেরা ডকুমেন্টারি ফিচার (দ্য লিভিং ডেজার্ট), সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট (দ্য আলাস্কান এস্কিমো), সেরা কার্টুন শর্ট সাবজেক্ট (টুট, হুইসেল, প্লাঙ্ক এবং বুম) এবং সেরা টু-রিল শর্ট সাবজেক্ট (বিয়ার কান্ট্রি)। এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা সহ-অভিনেতা – কিয়েরান কালকিন, ‘আ রিয়েল পেইন’ ছবিটির জন্য। সেরা আন্তর্জাতিক সিনেমা ব্রাজিলের ছবি ‘আই অ্যাম স্টিল হিয়ার’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।সেরা ভিশ্যুয়াল এফেক্ট-এ ‘ডুন পার্ট টু’, সেরা সাউন্ড ডিজাইন ‘ডুন পার্ট টু’ সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’।

অন্য খবর দেখুন

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast