Monday, August 17, 2026
Homeবিনোদনজন্মদিনে সৌমিতৃষার বৃন্দাবনে 'কৃষ্ণপ্রেম'

জন্মদিনে সৌমিতৃষার বৃন্দাবনে ‘কৃষ্ণপ্রেম’

ছোট পর্দার গন্ডি পেরিয়ে সৌমিতৃষা কুণ্ডু(Soumitrisha Kundu) বড়পর্দায় কাজ করেছেন। শুধু তাই নয়, বড়পর্দায় তিনি ‘প্রধান'(Pradhan) ছবিতে টলিউড সুপারস্টার দেবের(Dev)বিপরীতে অভিনয় করেছেন। ছোট পর্দায় মিঠাই(Mithai) চরিত্রে অভিনয় করে বাঙালি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। মুক্তি পাবে তার নতুন ছবি ‘১০ ই জুন’। ওয়েবেও হাতিখড়ি হয়েছে সৌমিতৃষার। কিছুদিনের মধ্যেই শুরু হবে তার ‘কালরাত্রি২'(Kalratri 2) এর শুটিং। ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকাকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে ছবি দিতে দেখা যায়। ফলে তার ভক্ত সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

গতকাল ২৪ ফেব্রুয়ারি অভিনেত্রী ২৩ তম জন্মদিন(Birthday) ছিল। অন্যদের থেকে একটু আলাদাভাবে জন্মদিনটা পালন করতে চেয়েছিলেন। তাই জন্মদিনের আগেই বৃন্দাবন(Brindavan) পৌঁছে গিয়েছেন তিনি। রিল লাইফের মত রিয়েল লাইফেও গোপাল ভক্ত সৌমিতৃষা অর্থাৎ বার্থডে গার্ল কিভাবে কাটাবেন দিনটা! উচ্ছ্বসিত অভিনেত্রী এবারও জন্মদিনে বৃন্দাবনে এসেছেন কৃষ্ণের(Krishna) সঙ্গে কাটাবেন বলে। শিবরাত্রি ও বৃন্দাবনেই কাটাতে চান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা বার্তা দিতেও ভোলেননি সৌমিতৃষা। লালসালোয়ারে কপালে তিলক এঁকে সেদিন দেখা গেছে তাকে।
জানিয়েছেন যতবারই এই তীর্থস্থানে আসি ভীষণ ভালো লাগে। তাই জন্মদিনটা বৃন্দাবনেই কাটাচ্ছি। এখানে জন্মদিনের কেকটাও নিরামিষ হয়। অভিনেত্রী বলেন জীবনে যতটুকু তিনি অর্জন করেছেন এবং আগামী দিনে করবেন তা সবটাই ভগবানের আশ্রয় থেকে করতে চান। শরীরটা খুব একটা ভালো নেই তবুও জন্মদিনে বৃন্দাবন আসা চাই।এটাই অভিনেত্রীর প্রিয় জায়গা। ‘ভগবানের জায়গায় এসেছি বলেই হয়তো শরীর খারাপটা অত বুঝতে পারছি না।’

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor