HomeScrollমস্কোর রেড কার্পেটে ‘বেনারসি প্রিন্সেস’, বাংলার ঐতিহ্যে নজর কাড়লেন ভাবনা
Moscow International Film Festival

মস্কোর রেড কার্পেটে ‘বেনারসি প্রিন্সেস’, বাংলার ঐতিহ্যে নজর কাড়লেন ভাবনা

প্রেক্ষাপটে ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা

ওয়েব ডেস্ক: মস্কোর (Moscow) আন্তর্জাতিক মঞ্চে বাংলার ঐতিহ্য যেন নতুন করে ধরা দিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার (Aashna Habib Bhabna) সাজে। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (Moscow International Film Festival) নিজের ছবির প্রিমিয়ারে তিনি হাজির হন এক অনন্য ‘বেনারসি প্রিন্সেস’ লুকে, যা ইতিমধ্যেই ফ্যাশন মহলে চর্চার কেন্দ্রবিন্দু।

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে জায়গা করে নিয়েছে তাঁর অভিনীত ছবি ‘King in the Land of the Princess’। ছবিতে যাত্রাশিল্পের প্রেক্ষাপটে ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। সেই চরিত্রের আবহ বজায় রেখেই রেড কার্পেটে তাঁর উপস্থিতি, যেন পর্দা আর বাস্তবের মেলবন্ধন।
ঐতিহ্য ও আধুনিকতার মিশেল।

আরও পড়ুন: ফ্ল্যাট দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরতের

ডিজাইনার ইমাম হাসান ও তন্বী কবিরের পরিকল্পনায় তৈরি এই পোশাকে প্রাধান্য পেয়েছে বেনারসি সিল্ক ও জরির কাজ। লেহেঙ্গার বেবি পিংক টোন, সোনালি জরির মৃদু আভা এবং ভেইলের ড্রামাটিক উপস্থিতি, সব মিলিয়ে এক রাজকীয় আবেদন তৈরি করেছে।

ব্লাউজের নকশায় রয়েছে বিশেষ আকর্ষণ। সোনালি কর্ড সুতা গলার চারপাশে গয়নার মতো করে ব্যবহার করা হয়েছে, যা পুরো লুককে দিয়েছে আলাদা মাত্রা। পাশাপাশি ব্রাস মেটালের সূক্ষ্ম মোটিফে ফুটে উঠেছে বেনারসির ঐতিহ্যবাহী বুননশৈলী।

‘কোয়ায়েট লাক্সারি’র ছোঁয়া
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এই লুকের অন্যতম শক্তি এর সংযত আভিজাত্য। ট্র্যাডিশনাল বেনারসির ভারী ভাবকে এড়িয়ে এখানে রাখা হয়েছে ‘কোয়ায়েট লাক্সারি’র ধারা—যা আন্তর্জাতিক রেড কার্পেটের জন্য অত্যন্ত উপযোগী।

বিশ্বমঞ্চে বাংলা হেরিটেজ
ভাবনার এই উপস্থিতি শুধু ফ্যাশনের নয়, সাংস্কৃতিক প্রতিনিধিত্বেরও। বাঙালির ঐতিহ্যবাহী বেনারসি বুননকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এই প্রয়াস প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে, মস্কোর রেড কার্পেটে ভাবনার ‘বেনারসি প্রিন্সেস’ লুক, কলকাতার ফ্যাশন মহলেও এখন আলোচনার শীর্ষে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News