HomeScrollপড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ! কলকাতার স্কুলে বিতর্ক, সাসপেন্ড শিক্ষিকা
Kolkata School

পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ! কলকাতার স্কুলে বিতর্ক, সাসপেন্ড শিক্ষিকা

অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে এবং FIR-ও দায়ের হয়েছে

কলকাতা:কলকাতার একটি বেসরকারি মিশনারি স্কুলে পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে ঢোকার আগে এক শিক্ষিকা এক পড়ুয়ার কপালে থাকা চন্দনের তিলক বার বার মুছে দিতেন। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। এর পর অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে এবং FIR-ও দায়ের হয়েছে।

ভাইরাল ভিডিয়োয় ওই পড়ুয়াকে অভিযোগ করতে দেখা যায়, স্কুলে প্রবেশের সময় সংশ্লিষ্ট শিক্ষিকা তাঁর কপালের তিলক মুছে দিতেন। ভিডিয়োটি দ্রুত ছড়িয়ে পড়তেই স্কুলে ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে বিতর্ক শুরু হয়।

প্রশাসনিক সূত্রের দাবি, অভিযোগটি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর বিষয়টি খতিয়ে দেখা হয়। এর পরেই অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশও দেওয়া হয় বলে জানানো হয়েছে।

একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ভিডিয়োয় তিনি ওই শিক্ষিকাকে পড়ুয়ার কপাল থেকে তিলক মুছে দিতে দেখেছেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষা দফতরের এক কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি কর্মীদের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা বরদাস্ত করা হবে না। তাঁদের নির্ধারিত আচরণবিধি মেনে চলতে হবে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News