Monday, March 30, 2026
HomeScroll‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
Dev-Subhashree

‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী

দেশু’তে অনির্বাণকেই রাখছেন দেব!

কলকাতা: ইন্ডাস্ট্রিতে ‘ব্রাত্য’ অভিনেতাকে এবার কাজে ফেরাতে হাল ধরলেন দেব-শুভশ্রী। ‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব (Dev)-শুভশ্রী (Subhashree Ganguly)। গত ১৫ জানুয়ারির পর থেকে ইন্ডাস্ট্রির অন্দরে একটাই নাম ঘুরেফিরে শোনা যাচ্ছে—অনির্বাণ। অন্তরালে থেকেও লাইমলাইটে অনির্বাণ ভট্টাচার্য(Anirban bhattacharya)!

অভিনয়জগৎ থেকে খানিক দূরে সরে গিয়ে মন দিয়েছিলেন নিজের ব্যান্ড ‘হুলিগানিজম’-এ। বেশ কয়েকটি পডকাস্টে নিজের পেশাজীবনের কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুলতেই দেখা গিয়েছে অনির্বাণকে। তিনি জানান, কীভাবে তাঁকে কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, কীভাবে ফেডারেশনের রোষে পড়ে তাঁর কেরিয়ারে নেমে এসেছে ‘আজীবন অসহযোগিতা’র অলিখিত নিষেধাজ্ঞা। এতদিন সব সহ্য করলেও এবার যেন সবটাই প্রকাশ্যে আনতে চাইলেন তিনি।আর ঠিক এই আবহেই টলিপাড়ার অলিগলি জুড়ে ছড়িয়ে পড়ল এক বিস্ফোরক খবর। শোনা যাচ্ছে, সুপারস্টার দেব তাঁর আসন্ন পুজোর ছবিতে অনির্বাণকে ফিরিয়ে আনতে পারেন।নির্বাণের ওপর এখনও কার্যত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন সংগঠন। এমন পরিস্থিতিতে দেব যদি সত্যিই তাঁকে ছবিতে নেন, তাহলে তা হবে ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। এই উত্তপ্ত আবহের মধ্যেই ১৯ জানুয়ারি দেব-শুভশ্রীর (Dev-Subhashree Ganguly, Desu7)লাইভ সেশন যেন আগুনে আরও ঘি ঢেলে দেয়।

আরও পড়ুন:দেশুর পুজোর ছবির রিলিজ, মুক্তির ১০ মাস আগেই শুরু অগ্রিম টিকিট বুকিং

‘দেশু’ জুটির পুজোর সিনেমায় নাকি অনির্বাণকে দেখা যাবে! স্ক্রিনিং কমিটির বৈঠক থেকে বেরনোর পরও সাংবাদিকদের অনির্বাণের কাস্টিং নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন দেব। সোমবারের ফেসবুক লাইভের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই অবশ্য সংশ্লিষ্ট ইস্যু উত্থাপন করে প্রশ্ন ছোড়েন, “আমাদের পুজোর ছবিতে কি অনির্বাণ ভট্টাচার্য থাকছে?” নায়িকার আবদারে এবার অবশেষে নীরবতা ভাঙলেন দেব। দেব বলেন, “চাই সবাই সুস্থ ভাবে কাজ করুক। এত ছোট ইন্ডাস্ট্রি! হিরোই নেই। আমি, জিৎদা, বুম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ, আবীর ,পরমব্রত সবাই চেষ্টা করছে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার। সেখানে এক জন হিরো ‘ব্যান্‌ড’ হলে অনেকগুলো কাজ বন্ধ হয়ে যাচ্ছে। বছরে ৩৬৫ দিনের মধ্যে ১০০ দিন তো কাজ করবে। সেটাও বন্ধ হয়ে যাচ্ছে।’’আগের দিন অনির্বাণের হয়ে ক্ষমা চাইলাম। একজন শিল্পীর কাছে সম্মান ছাড়া আর কী আছে! শিল্পীর থেকে সম্মান চলে গেলে সে ন্যাংটো হয়ে যাবে। বাঙালি শুধুই কী কাঁকড়ার জাত? আমরা তো বিপ্লবীর জাত ও ছিলাম। গতকাল অবধিও আমি ‘দেশু সেভেন’ টিমে অনির্বাণকে চাইছিলাম না, কিন্তু আজ আমি সত্যিই চাইছি অনির্বাণ কাজ করুক

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot