Sunday, July 12, 2026
HomeScrollবিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
Suryakumar Yadav

বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?

ব্যাট হাতে লাগাতার ব্যর্থ সূর্যকুমার! বিশ্বকাপের আগে বাড়ছে চাপ

ওয়েব ডেস্ক: একদিকে ওডিআই সিরিজে হারের লজ্জা ঢাকা, অন্যদিকে বিশ্বকাপের আগে শেষবার মহড়ার সুযোগ- একাধিক কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) টি-২০ সিরিজ (T20 Series) জিততে চাইছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। সেই কারণে বল গড়ানোর আগেই বেশ চাপেই রয়েছেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নেতা হিসেবে সাফল্য নজরকাড়া হলেও, ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এখন সূর্যর কাছে এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২৪ সালে ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার পর সূর্যকুমারের জয়ের হার ৭২ শতাংশের বেশি। তবে সেই সাফল্যের আড়ালে চাপা পড়ে ছিল তাঁর ব্যাটিং ব্যর্থতা। ২০২৫ সালে ভারতের হয়ে ১৯ ম্যাচে মাত্র ২১৮ রান করেছেন তিনি, নেই কোনও অর্ধশতরান, স্ট্রাইক রেট মাত্র ১২৩। এর উপরে তাঁর ডান কবজির অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। এমনিতেই বিশ্বকাপের আগে ঘরের মাঠে খেলতে নামা মানেই বাড়তি চাপ। ভারত যদি প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চায়, তাহলে অধিনায়কের ব্যাটে রান আসা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: কমছে রোহিত, কোহলির বেতন? BCCI-এর প্রস্তাবে তোলপাড়

অন্যদিকে নিউজিল্যান্ড সাম্প্রতিক সময়ে ভারতে একাধিক নজির গড়েছে—টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ থেকে শুরু করে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জয়। যদিও টি-২০ ফরম্যাটে ভারতের পারফরম্যান্স বেশ নজরকাড়া। অভিষেক শর্মা থেকে বরুণ চক্রবর্তী – সকলেই মোটামুটি ভালো ফর্মে রয়েছেন। এদিকে আবার এই সিরিজে দলে ফিরছেন জসপ্রীত বুমরা, হার্দি পান্ডিয়ারা। ফলে ভারতীয় দলে ভারসাম্য ফিরছে বলেই ইঙ্গিত মিলছে খাতা-কলমের হিসেবে।

অন্যদিকে নিউজিল্যান্ডের দলেও রয়েছেন ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, জ্যাকব ডাফি, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের মতো তারকারা। তাই এই সিরিজের লড়াই যে বেশ কঠিন হবে, তা বলার অপেক্ষা রাখে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto