Thursday, March 12, 2026
HomeScrollপ্রবীর-পোদ্দার ফিরছে’, অনির্বাণকে পাশে নিয়ে ঘোষণায় প্রসেনজিৎ!
Anirban Bhattacharya

প্রবীর-পোদ্দার ফিরছে’, অনির্বাণকে পাশে নিয়ে ঘোষণায় প্রসেনজিৎ!

সৃজিত-প্রসেনজিতের হাত ধরেই কামব্যাক করবেন অনির্বাণ?

কলকাতা: সৃজিত-প্রসেনজিতের হাত ধরেই কামব্যাক করবেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? রূপম ইসলাম (Rupam Islam) আয়োজিত সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সে সম্ভাবনায় সিলমোহর দিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)!অনির্বাণকে নিয়ে এর আগেও মুখ খুলেছেন প্রসেনজিৎ, রাজ চক্রবর্তী। চলতি বছরের পুজোতে তাঁর ছবিতে যে অনির্বাণকে তিনি নিয়েছেন, সেকথাও সমাজমাধ্যমে ফলাও করে ঘোষণা করেছিলেন দেব। যদিও তার আগেই অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ‘ক্ষমা’ও চাইতে দেখা গিয়েছিল দেব-কে। এমনকী, এও শোনা গিয়েছিল ফেডারেশন সঙ্গে নাকি তাঁর ঝামেলা মিটিয়ে নেওয়ার কথাও চলছে। এবার শোনা যাচ্ছে সৃজিতের ছবিতেই কামব্যাক করে পারেন অনির্বাণ।

ফসিল্‌স ব্যান্ডের নতুন এবং বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘এফ সেভেন’-এর অভূতপূর্ব সাফল্যের জন্য একটি বিশেষ সাকসেস পার্টি রাখা হয়েছিল। এই উদ্‌যাপনে রূপম ইসলাম ও ফসিল্‌স ব্যান্ডের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রথম সারির সব ব্যক্তিত্বরা। সেই পার্টিতেই হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং তাঁর খানিক পরেই অনির্বাণ ভট্টাচার্য। শীঘ্রই অভিনয়ে ফিরছেন ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্য? অনুষ্ঠানে সে সম্ভাবনায় সিলমোহর দিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! তারকাখচিত উদ্‌যাপনে আমন্ত্রিতদের মধ্যে অন্যতম অনির্বাণকে পাশে নিয়ে প্রসেনজিতের ঘোষণা, “খুব শিগগিরিই ফিরছে প্রবীর-পোদ্দার।” অনির্বাণকে দেখামাত্রই তাঁকে বুকে টেনে নেন ‘ইন্ডাস্ট্রি’। এরপর বলে ওঠেন, “খুব শিগগিরিই ফিরছে প্রবীর-পোদ্দার।” অনির্বাণের মুখে তখন লাজুক হাসি। পাশ থেকে রূপম তখন বলে উঠলেন, ” “আমি যেন বাদ না পড়ি। আমি যেন থাকি।” সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবিতে ‘প্রবীর’ এবং ‘পোদ্দার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন যথাক্রমে প্রসেনজিৎ এবং অনির্বাণ।

আরও পড়ুন: বিক্রম প্রযোজিত সিনেমায় বলিউডের চ্যাং, কেন সরে দাঁড়ালেন সৃজিত?

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast