Wednesday, March 25, 2026
HomeScroll২৬-এ ওটিটিতেও ‘ফ্যামিলি ম্যান’ থেকে ‘পঞ্চায়েত ৫’
OTT List 2026

২৬-এ ওটিটিতেও ‘ফ্যামিলি ম্যান’ থেকে ‘পঞ্চায়েত ৫’

নতুন বছরে বড় পর্দার সঙ্গে চোখ থাকুক ছোট পর্দাতেও

কলকাতা: এক নতুন অধ্যায়ের শুরু। নতুন বছরে বড় পর্দার সঙ্গে চোখ থাকুক ছোট পর্দাতেও। একগুচ্ছ জনপ্রিয় সিরিজ রয়েছে মুক্তির অপেক্ষায়। কে কী দেখবেন, ‘চয়েজ ইজ ইয়োরস’… তবে ফোকাসে কারা কারা থাকছে দেখে নেব ২০২৫ জুড়ে ওটিটি-তে ছিল নানা চমক। সেই একই ধারা বজায় থাকছে বছরের প্রথম দিন থেকেই। ২০২৬ সালেও ওটিটিতে (OTT List 2026) থাকছে নানা সিরিজ ও ছবির রমরমা।

স্ট্রেঞ্জার থিংস (Stranger Things)

এই সিরিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাইপ নেহাত কম নয়। বছরের প্রথম দিনেই নেটফ্লিক্সে চলে এসেছে সিরিজটির ফাইনাল চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম সিজন। ব্রিজেটন নিয়ে দক্ষিণ এশিয়ার কৌতূহল নেহাত কম নয়। হোক না হলিউড সিরিজ তাতে যোগ রয়েছে ভারতেরও। দ্বিতীয় সিজনের শর্মাদের কথা কি ভোলা যায়? এ দেশের দর্শককেও এই সিরিজ দেখতে আগ্রহী করে তুলেছে। এই সিরিজের চতুর্থ সিজন কিন্তু মুক্তি পেতে চলেছে জানুয়ারির ২৯ তারিখে।

হক (Haq Movie)

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হক নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ২ জানুয়ারি। ১৯৮৫ সালে মহম্মদ আহমেদ খান ও শাহ বানোর এই মামলা আলোচনায় উঠে এসেছিল। নিজের তুতো বোনকে বিয়ে করার পরে নিজের স্ত্রী শাহ বানো বেগমকে ছেড়ে দিয়েছিলেন আহমেদ খান। এই ঘটনা নিয়ে তৈরি ইমরান হাশমী ও ইয়ামি গৌতম অভিনীত এই ছবি। বড়পর্দার পরে ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। প্রতীম ডি গুপ্তের রান্নাবাটি প্রথমে বড়পর্দায় মুক্তি পেয়েছিল। একাকী বাবা ও তাঁর কন্যার গল্প উঠে আসে এই ছবিতে। এই ছবিটি হইচই-য়ে মুক্তি পেয়েছে ১ জানুয়ারি।

আরও পড়ুন: বছরের শুরুতেই ধাক্কা খেল ‘ধুরন্ধর’ কেন্দ্রীয় নির্দেশে বাদ ‘বালোচ’ শব্দ কারণ কী?

‘ফ্যামিলি ম্যান’

‘ফ্যামিলি ম্যান’কে (The Family Man) দর্শকমনে আগ্রহের ঘাটতি হয় না এতটুকু। সব ঠিক থাকলে ওই সিরিজের চতুর্থ সিজন মুক্তি পাবে এই বছরে। তবে এখনই নয়, এই বছরের শেষের দিকেই আসার কথা সিরিজটির। পঞ্চায়েত প্রথম সিজনে এই সিরিজ বাজিমাত করেছিল। পরপর যত সিজন এগিয়েছে ততই সকলেই একবাক্যে বলেছেন ‘প্রথমটার মতো নয়’। তবু আশায় বাঁচে চাষা। এ বছর আসতে পারে এই সিরিজের পঞ্চম সিজন। সচিবজির ফুল্লেরাতে ফিরে আসার পর কী হবে তা জানতে আগ্রহী সকলেই। এই বছরের মাঝামাঝি এই সিরিজ আসতে পারে।

ফলো মাই ভয়েস

ফলো মাই ভয়েস: ক্লারা নামে এক কিশোরীর গল্প উঠে এসেছে এই ছবিতে। মানসিক বিপর্যয়ের পরে কী ভাবে ৭৬ দিন সে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটায়, তা দেখা যাবে এই স্প্যানিশ ড্রামায়। ২ জানুয়ারি অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাচ্ছে এই ছবি। জেন-জির পছন্দ কে-ড্রামা। পছন্দ বিটিএস। ভারতীয় জেন-জিরাও ব্যতিক্রম নন। তাঁদের জন্য সুখবর। ১ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘মাই কোরিয়ান বয়ফ্রেন্ড’। পাঁচজন ব্রাজ়িলিয়ান মহিলার সঙ্গে দক্ষিণ কোরিয়ার পুরুষদের প্রেমের গল্প রয়েছে এই সিরিজে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot