Monday, June 15, 2026
Homeবিনোদনবিয়ে করে নার্গিস ফাখরি হনিমুনে সুইজারল্যান্ডে!

বিয়ে করে নার্গিস ফাখরি হনিমুনে সুইজারল্যান্ডে!

বিয়ের পর মধুরচন্দ্রিমায়(Honeymoon) উড়ে গেছেন সুইজারল্যান্ডে(Switzerland)। সেখানেই নব দম্পতি দারুন সময় উপভোগ করছেন।। সেখানকারই কিছু ছবি রেডিও টনি বেগ(Tony Beig)সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই একই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মডেল- অভিনেত্রী নার্গিস ফাখরি (Nargis Fakhri) একটি ভিডিওতে একই সুইমিং পুলে দেখা গেছে তাদের দুজনকে। এমনকি একই লোকেশনে আলাদা আলাদা ভাবে ক্যামেরাবন্দি হয়েছেন এই দুজন। যদিও বিয়ে নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানান নি।

এর আগে অভিনেতা প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে বিয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর প্রকাশিত হলে মডেল- অভিনেত্রী নার্গিস সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি অবিবাহিত এবং যথেষ্ট খুশি’।
প্রসঙ্গত, তেত্রিশ বছর বয়সী নার্গিস ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। শুরুতে সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। পরে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়। তাছাড়াও নার্গিস সুজিত সরকার পরিচালিত একটি রাজনৈতিক থ্রিলার ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে কাজ করেছেন। আগামী দিনেও তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।
২০২৩ সালে নার্গিস ফাখরি তার প্রেমের খবর জানিয়েছিলেন। যদিও কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করেননি। তবে নার্গিসের সঙ্গে টনি বেগকে বেশ কয়েকবার দেখা গেছে। যিনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। পেশায় একজন ব্যবসায়ী। একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “বিয়েতে ছবি তুলতে নিষেধ করেছিলেন নার্গিস ফাখরি ও টনি বেগ। খুবই গোপনীয়তার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত ছিলেন।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d