Wednesday, August 19, 2026
HomeScrollদুর্ঘটনার কবলে নোরা ফতেহি, দুমড়ে গেল গাড়ি, এখন কেমন আছেন?
Nora Fatehi Accident

দুর্ঘটনার কবলে নোরা ফতেহি, দুমড়ে গেল গাড়ি, এখন কেমন আছেন?

অনুষ্ঠানে যাওয়ার পথে নোরার গাড়িতে মদ্যপ চালকের গাড়ির ধাক্কা

ওয়েব ডেস্ক: দুর্ঘটনার (Road Accident) কবলে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি (Nora Fatehi)। শনিবার রাতে মুম্বইয়ে (Mumbai) সানবার্ন ফেস্টিভ্যালের অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। জানা গিয়েছে, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িতে ধাক্কা খায় গাড়িটি।

জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে সামান্য আহত হন নোরা (Nora Fatehi Injured)। দুর্ঘটনার পর নোরার টিম দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। সিটি স্ক্যানও করা হয়। চিকিৎসকদের মতে, শরীরের ভিতরে কোনও রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়নি। দুটি গাড়ির সজোরে ধাক্কায় তাঁর সামান্য চোট লেগেছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: মাতৃত্বকালীন ডিপ্রেশনের ইঙ্গিত? ছুটিতে ওয়ার্ডড্রোব গোছাতে দেখা গেল পরিণীতিকে

চিকিৎসকেরা নোরাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, পেশাগত দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষার কথা মাথায় রেখে তিনি সেই নিষেধ অমান্য করেন বলেই খবর। স্বাস্থ্যগত ঝুঁকি থাকলেও নোরা সানবার্ন ২০২৫ ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে নির্ধারিত অনুষ্ঠান সম্পন্ন করেন।

সূত্রের খবর, গ্র্যামি পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমেরিকান ডিজে ডেভিড গ্যেট্টার পারফরম্যান্সে অংশ নিতে সানবার্ন ২০২৫ ফেস্টিভ্যালের উদ্দেশে রওনা দিয়েছিলেন নোরা ফাতেহি। সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ধাক্কায় নৃত্যশিল্পীর আঘাত লাগে। এদিকে দুর্ঘটনার পর নোরার তুবড়ে যাওয়া গাড়ির ছবিও প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor