Wednesday, March 25, 2026
HomeScrollমুক্তি পেল সলমনের আসন্ন ছবি 'ব্যাটল অব গালওয়ান'-এর টিজার
Battle of Galwan

মুক্তি পেল সলমনের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর টিজার

৬০তম জন্মদিনে অনুরাগীদের উপহার সলমনের!

ওয়েব ডেস্ক : ৬০তম জন্মদিনে অনুরাগীদের বড় উপহার দিলেন অভিনেতা সলমন খান (Salman Khan)। শনিবার মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ (Battle of Galwan)-এর টিজার (Teaser)। সমাজমাধ্যমে নিজের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আসন্ন ছবির টিজার প্রকাশ করেছেন বলিউডের (Bollywood) ‘ভাইজান’।

নতুন এই ছবিতে ভিন্ন রুপে দেখা যাবে সলমনকে (Salman Khan)। টিজারে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। সংযত আগ্রাসন, কঠোর মুখভঙ্গি এবং নীরব অথচ তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গিতে তাঁর অভিনয় দর্শকদের গভীরভাবে প্রভাবিত করেছে। অনেকের মতে, এটাই সলমন খানের কেরিয়ারের অন্যতম প্রভাবশালী চরিত্র হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৭ এপ্রিল।

আরও খবর : গানপাড়ায় সুখবর! অদিতি মুন্সি কি মা হচ্ছেন?

জানা যাচ্ছে, জন্মদিনের দিন টিজার (Teaser) মুক্তির বিষয়টি ছিল পরিকল্পিত। ছবি নির্মাতারা জানিয়েছেন, ২৭ ডিসেম্বর শুধুই একটি তারিখ নয়, বরং বলিউডে সলমন খানের দীর্ঘ ও সফল কেরিয়ারকে সম্মান জানানোর একটি প্রতীকী দিন। সেই কারণেই এই বিশেষ দিনে টিজার মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিজার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। দর্শক ও সমালোচকরা একে “তীব্র ও হৃদয় কাঁপানো প্রথম ঝলক” বলে বর্ণনা করেছেন। বহু নেটিজেন সলমন খানের নতুন চরিত্রের প্রশংসা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

অপূর্ব লাখিয়া পরিচালিত “ব্যাটল অব গালওয়ান” (Battle of Galwan) ছবিতে কর্নেল সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা সিংও। গালওয়ান উপত্যকার ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ছবি ভারতীয় সেনাদের সাহস ও আত্মবলিদানকে সম্মানের সঙ্গে তুলে ধরবেই বলে মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto