Monday, June 29, 2026
HomeScroll'সাইলেন্ট' ফোন পেয়েছেন সম্প্রতি! তাহলে খুব সাবধান
Scam

‘সাইলেন্ট’ ফোন পেয়েছেন সম্প্রতি! তাহলে খুব সাবধান

মোবাইল ব্যবহারকারীদের মধ্যে এক নতুন ধরনের প্রতারণা নিয়ে উদ্বেগ বাড়ছে!

ওয়েব ডেস্ক : সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যবহারকারীদের (Mobile Users) মধ্যে এক নতুন ধরনের প্রতারণা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকের কাছে এমন ফোন কল হয়তো আসছে, যেখানে অপর প্রান্ত থেকে কোনও শব্দ শোনা যাচ্ছে না। বিষটিকে নেটওয়ার্কের সমস্যা বলে অনেকেই মনে করতে পারেন। তবে, আপনি কিছু বললে আপনার গলার আওয়াজ রেকর্ড (Voice Record) হয়ে যেতে পারে। আর এ নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তির সাহায্যে খুব অল্প সময়ের কণ্ঠস্বর থেকেই তৈরি করা যায় ভুয়ো কণ্ঠস্বর বা ‘ভয়েস ক্লোন’ (Voice clone)। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে প্রতারকরা সেই রেকর্ড ব্যবহার করে ভবিষ্যতে পরিচিত কারও মতো সেজে ফোন করতে পারে। শুধু কণ্ঠ নকল নয়, কথাবলার ধরণ, সবকিছু বিশ্লেষণ করে তারা পরবর্তী প্রতারণার পরিকল্পনা করে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণার সঙ্গে সঙ্গে টাকা হাতিয়ে নেওয়া নয়, বরং ধাপে ধাপে তথ্য সংগ্রহ করে পরবর্তীতে বড় ধরনের প্রতারণা চালাতে পারে প্রতারকরা।

আরও খবর : কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, কী অবস্থা হবে বাংলার?

এই ফাঁদে পড়ার ঝুঁকি বেশি থাকে বয়স্কদের ক্ষেত্রে, কারণ তারা অনেক সময় কল ধরে অপেক্ষা করেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পাশাপাশি ব্যবসায়ী বা পেশাজীবীরাও বেশি ঝুঁকিতে, কারণ তাঁদের অজানা নম্বর থেকে কল ধরার প্রবণতা বেশি।

এ ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অচেনা নম্বর থেকে নীরব কল এলে কোনওভাবেই কথা বলা উচিত নয়। ফোন ধরলেও নিজে থেকে কিছু না বলাই সবচেয়ে নিরাপদ। প্রয়োজনে স্পিকার মোডে রেখে অপেক্ষা করা যেতে পারে। কেউ চাইলে ব্যাকগ্রাউন্ডে টিভি বা অন্য শব্দ চালিয়ে রাখতে পারেন, যাতে রেকর্ডিং কার্যকর না হয়। সব মিলিয়ে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও বদলাচ্ছে। তাই অচেনা কলের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO