Wednesday, March 25, 2026
HomeScrollমুক্তি পাচ্ছে হোক কলরব, প্রকাশ্যে দিনক্ষণ
Hok Kolorob

মুক্তি পাচ্ছে হোক কলরব, প্রকাশ্যে দিনক্ষণ

টিজারের এক সংলাপ ঘিরে তীব্র বিতর্কে রাজ চক্রবর্তীর ছবি

কলকাতা: আগামী ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) বহু প্রতীক্ষিত ছবি ‘হোক কলরব’ (Hok Kolorab)। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবির টিজার (Teaser) মুক্তি পেয়েছে বড়দিনে। টিজার প্রকাশের পর থেকেই দর্শক-অনুরাগীদের কৌতূহল বাড়লেও, একটি সংলাপকে ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক।

টিজারের এক দৃশ্যে আইপিএস অফিসারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” এই সংলাপ ঘিরেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। একাংশ দর্শকের অভিযোগ, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে কেন্দ্র করে এ ধরনের সংলাপ অবমাননাকর। তাঁদের প্রশ্ন, বাংলা সিনেমায় কি তবে ইতিহাস ও সংস্কৃতির প্রতি সংবেদনশীলতা কমছে?

আরও পড়ুন:

অনেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও কাঠগড়ায় তুলেছেন, অতীতের কিছু বিতর্কিত চরিত্রের প্রসঙ্গ টেনে। সব মিলিয়ে মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে ‘হোক কলরব’।

প্রসঙ্গত, ছবিতে শাশ্বতের চরিত্রের নাম ক্ষুদিরাম চাকী। রাজ চক্রবর্তীর পরিচালনায় এর আগেও ‘প্রলয়’ ও ‘আবার প্রলয়’-এ পুলিশের ভূমিকায় শক্ত সংলাপে নজর কেড়েছিলেন তিনি। তবে এবার নাম ও সংলাপের মিলেই ক্ষোভ আরও বেড়েছে।

এই ছবিতে আরও অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ওম সাহানি-সহ একাধিক পরিচিত মুখ। টিজার অনুযায়ী, ছবিতে অ্যাকশনের মাত্রাও থাকবে চোখে পড়ার মতো। জানা যাচ্ছে, সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবিই নতুন বছরে রাজ চক্রবর্তীর প্রথম মুক্তি। মুক্তির আগে বিতর্ক কাটিয়ে ‘হোক কলরব’ কতটা সাড়া ফেলতে পারে, সেদিকেই এখন নজর।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot