Sunday, June 14, 2026
HomeScrollলেবাননে ফের হামলা ইজরায়েলের! বাড়ল মৃতের সংখ্যা
Lebanon

লেবাননে ফের হামলা ইজরায়েলের! বাড়ল মৃতের সংখ্যা

লেবাননের বিভিন্ন জনপদে এই হামলা চালানো হচ্ছে বলে খবর

ওয়েব ডেস্ক : লেবাননে (Lebanon) ফের হামলা ইজরায়েলের (Israel)। লেবাননের স্বাস্থ্য দফতরের তরফে এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবারের এক হামলায় মৃত্যু হয়েছে চার জনের। অন্য হামলায় শিশু, চিকিৎসাকর্মী ও এক উদ্ধারকারীর মৃত্যু (Death) হয়েছে বলে খবর। নাবাতিয়েহ জেলার তিনটি গ্রামেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে এই হামলা চালানো হচ্ছে বলে খবর।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। তার পরেই তেহরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা ফুঁসে উঠেছিল। তারা ইজরায়েলের উপর হামলা শুরু করেছিল। পাল্টা হামলা চালায় তেল আভিভও। তবে সেই হামলা এখনও বন্ধ করেনি ইজরায়েল।

আরও খবর : হান্টাভাইরাসের ভয়াবহ সংক্রমণ জাহাজে, দুই ভারতীয়কে নিয়ে উদ্বেগ!

এ নিয়ে ভারত সহ বিশ্বের ৩০টি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে জানা যাচ্ছে, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত লেবাননে মৃতের সংখ্যা পার করেছে ২ হাজার। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন। তবে তা যে হয়নি, তা সাম্প্রতিক পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে।

লেবাননে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম কারণ হল ইরান-আমেরিকা সংঘাত। এখনও দুই দেশের মধ্যে সমাধানসূত্র বের হয়নি। এদিকে তেহরান জানিয়েছেন, পরমাণু নিয়ে আলোচনা করতে হলে মানতে হবে দু’টি শর্ত। প্রথমত, ইরান লেবাননে যুদ্ধ থামাতে হবে। দ্বিতীয়ত, হরমুজ থেকে আমেরিকার অবরোধ তুলতে হবে। কিন্তু তা সত্বেও আমেরিকা ও ইরানের মধ্যে কোনও ধরণের সমাধানসূত্রের বিষয় দেখা যাচ্ছে না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d