Wednesday, May 6, 2026
HomeScrollরাশিয়ার হাতে পশ্চিমি দুনিয়ার হার আসন্ন! পালাবার ছক কষছেন জেলেনস্কি?

রাশিয়ার হাতে পশ্চিমি দুনিয়ার হার আসন্ন! পালাবার ছক কষছেন জেলেনস্কি?

ওয়েব ডেস্ক: দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia-Ukraine Conflict)। সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে, সেটিকে সবচেয়ে বড় ও ব্যাপক বলেই মনে করা হচ্ছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একটানা ৫০০-রও বেশি কামিকাজে ড্রোন ও ২০টির বেশি মিসাইল ছুড়ে আক্রমণ চালায় রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী একে মস্কোর এখন পর্যন্ত সবচেয়ে বড় রাতভর ড্রোন হামলা হিসেবে আখ্যা দিয়েছে।

এই অভূতপূর্ব হামলা কিয়েভ, ওডেসা-সহ ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলজুড়ে চালানো হয়। যদিও ইউক্রেন দাবি করেছে, অধিকাংশ ড্রোন ও মিসাইল আকাশেই প্রতিহত করা গিয়েছে, তবু ক্ষয়ক্ষতির বহর কম নয়। আকাশপথে যুদ্ধ এখন স্পষ্টতই নতুন মোড় নিয়েছে। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, এই হামলা আসলে ইউক্রেনের ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর পাল্টা জবাব।

আরও পড়ুন: NATO বনাম রাশিয়া! তৃতীয় বিশযুদ্ধ কি শুধুই সময়ের অপেক্ষা?

এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। তাঁর মতে, “বিশ্ব আজও এই ধ্বংসাত্মক আক্রমণগুলোর যথাযথ প্রতিবাদ করছে না। পুতিন (Vladimir Putin) সেই নীরবতাকেই হাতিয়ার করে আরও সময় নিচ্ছেন, এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।”

এই অবস্থায় অনেকেই মনে করছেন যে, পশ্চিমী দুনিয়ার সাহায্যে ইউক্রেন যেভাবে সংঘাতে টিকে ছিল এতদিন, তা এবার সমাপ্তির পথে। কারণ, বিষেষজ্ঞদের মতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হারের মুখে দাঁড়িয়ে ইউক্রেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশত্যাগ করতে পারেন বলেও খবর মিলছে আন্তর্জাতিক সূত্রে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto