Tuesday, June 9, 2026
HomeScrollকুরবানির হাত থেকে বাঁচল ডোনাল্ড ট্রাম্প! বাংলাদেশের ভাইরাল মহিষটি এখন কোথায়? দেখুন
Viral Bangladeshi Buffalo Donald Trump

কুরবানির হাত থেকে বাঁচল ডোনাল্ড ট্রাম্প! বাংলাদেশের ভাইরাল মহিষটি এখন কোথায়? দেখুন

প্রতিদিন শয়ে শয়ে মানুষ ‘ব্লন্ড’ মহিষটিকে এক ঝলক দেখার জন্য ভিড় জমাতেন! কেউ তুলতেন ছবি, কেউ আবার সেলফি

ওয়েব ডেস্ক: ইদের (Eid) আগে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বাংলাদেশের (Bangladesh) এক বিশেষ মহিষ (Buffalo)। কারণ, তাকে দেখতে নাকি অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতো। সাদা-সোনালি রঙের সেই মহিষটির নামও রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে শেষ পর্যন্ত কুরবানির হাত থেকে রক্ষা পেল বহু চর্চিত প্রাণীটি। বর্তমানে তাকে বাংলাদেশের একটি চিড়িয়াখানায় নিরাপদে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

বাংলাদেশ সরকারের এক কর্তার বক্তব্য, প্রাণীটিকে ঘিরে অস্বাভাবিক জন-আগ্রহ তৈরি হয়েছিল। নিরাপত্তার কারণেই শেষ মুহূর্তে তাকে কুরবানি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মহিষটির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ার পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আগ্রহ দেখাতে শুরু করেন। বহু মানুষ শুধুমাত্র ওই মহিষটিকে দেখতে ভিড় জমাচ্ছিলেন। তাই প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষ যাতে সুরক্ষিতভাবে তাকে দেখতে পারেন, সেই উদ্দেশ্যেই তাকে চিড়িয়াখানায় আনা হয়েছে।

আরও পড়ুন: ওমানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, কারণ কী?

জানা গিয়েছে, শ্বেতী আক্রান্ত এই মহিষটির বেড়ে ওঠা ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জে। তার গায়ের বিশেষ রঙ ও চেহারার কারণে স্থানীয়রা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পান। এরপরই তার নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মালিক ছিলেন জিয়াউদ্দিন মৃধা। তিনি জানান, ইদের কুরবানির জন্যই এক ব্যক্তির কাছে মহিষটিকে বিক্রি করেছিলেন। তবে প্রাণীটির প্রতি মানুষের আবেগ ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো।

প্রতিদিন শত শত মানুষ ওই ‘ব্লন্ড’ মহিষটিকে এক ঝলক দেখার জন্য ভিড় জমাতেন। কেউ তুলতেন ছবি, কেউ আবার সেলফি। অনেকেই দূরদূরান্তের জেলা থেকেও শুধুমাত্র এই মহিষটিকে দেখতে নারায়ণগঞ্জে পৌঁছে যেতেন। এখন চিড়িয়াখানায় স্থানান্তরিত হওয়ার পর আপাতত নিরাপদেই রয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d