Wednesday, March 25, 2026
HomeScrollদ্রোহের কার্নিভালে আইনভঙ্গের অভিযোগে ফের থানায় তলব ৫ ডাক্তারকে
RG Kar Case

দ্রোহের কার্নিভালে আইনভঙ্গের অভিযোগে ফের থানায় তলব ৫ ডাক্তারকে

হেয়ার স্ট্রিট থানায় তাঁদের তলব করা হয়েছে

কলকাতা: গত বছর দুর্গাপুজোর (Durga Puja 2025) বিসর্জনের কার্নিভালের দিন রেড রোডে সরকারি কর্মসূচি চলাকালীন ধর্মতলায় আরজি কর আন্দোলনের (RG Kar Case) সঙ্গে যুক্ত চিকিৎসকেরা আয়োজন করেছিলেন ‘দ্রোহের কার্নিভাল’ (Droher Carnival)। প্রায় ১১ মাস পর সেই অনুষ্ঠান ঘিরে আইনভঙ্গের অভিযোগে পাঁচজন চিকিৎসককে তলব করেছে হেয়ার স্ট্রিট থানা।

নোটিস অনুযায়ী, এ দিন হাজিরা দিতে হবে সিনিয়র চিকিৎসক ও আন্দোলনের অন্যতম নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়, পূণ্যব্রত গুণ এবং জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও অর্ণব মুখোপাধ্যায়কে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মীকে কাজে বাধা, বেআইনি সমাবেশ, জনপথে বাধা সৃষ্টি এবং মহিলার শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় নিম্ন আদালতের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

পুলিশ সূত্রে খবর, গত বছর ১২ অক্টোবর ও ১৫ অক্টোবরের দুটি এফআইআর-এর তদন্তের জন্যই এই তলব। আন্দোলন ঘিরে আগেও একাধিক চিকিৎসক নেতা ও সংগঠককে বিভিন্ন থানায় ডাকা হয়েছে। এবার ফের ডাক পড়ায় চিকিৎসক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto