Saturday, August 8, 2026
HomeScrollঅভিষেকের বিদেশ যাত্রা,এক সপ্তাহের মধ্যে শুনানি করবে হাইকোর্ট : সুপ্রিম কোর্ট
Abhishek Banerjee

অভিষেকের বিদেশ যাত্রা,এক সপ্তাহের মধ্যে শুনানি করবে হাইকোর্ট : সুপ্রিম কোর্ট

বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ, কলকাতা হাইকোর্টকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত আবেদন এক সপ্তাহের মধ্যে শুনানির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মহানের বেঞ্চ কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি শুনানির নির্দেশ দেয়।

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ আগামী অক্টোবর পর্যন্ত বাড়ানো হলেও, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে করা আবেদন জরুরি ভিত্তিতে শুনতে অস্বীকার করা হয়েছিল। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও খবর : ভোররাতে প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে গেল তিনটি বগি, অল্পের জন্য রক্ষা পেল শতাধিক যাত্রী

সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানান, বিধাননগর সাইবার থানার মামলায় তাঁর মক্কেলের অন্তর্বর্তীকালীন সুরক্ষা বহাল রয়েছে। তবে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি কলকাতা হাইকোর্ট অগাস্ট মাসের মাসিক তালিকায় রেখেছে। তিনি আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও আদালতের অনুমতি নিয়ে তিনবার বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করিয়েছেন।

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারাধীন। তাই শীর্ষ আদালত চাইলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি সম্পন্ন করার নির্দেশ দিতে পারে। সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে এক সপ্তাহের মধ্যে আবেদনটির শুনানি করার নির্দেশ দেয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor