HomeScroll২০১১ থেকে দেওয়া সব কাস্ট সার্টিফিকেট যাচাইয়ে আপাতত স্থগিতাদেশ, হাইকোর্টে ধাক্কা রাজ্যের
Caste Certificate Verification

২০১১ থেকে দেওয়া সব কাস্ট সার্টিফিকেট যাচাইয়ে আপাতত স্থগিতাদেশ, হাইকোর্টে ধাক্কা রাজ্যের

২০১১ থেকে দেওয়া সব কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ে আপাতত স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের, ধাক্কা রাজ্য সরকারের সিদ্ধান্তে

কলকাতা: ২০১১ সাল থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ের (Caste Certificate Verification) সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১৪ মে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তির উপর মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

তৃণমূল সরকারের আমলে দেওয়া বিপুল সংখ্যক জাতিগত শংসাপত্র যাচাই করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের বর্তমান সরকার। সরকারি নির্দেশে ২০১১ সাল থেকে ইস্যু হওয়া তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র পুনরায় যাচাইয়ের কথা বলা হয়েছিল। রাজ্যের দাবি ছিল, দুয়ারে সরকার-সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া শংসাপত্রের একটি অংশ ভুয়ো হতে পারে। সেই আশঙ্কাতেই সমস্ত শংসাপত্র যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬৯ লক্ষ SC, ST এবং OBC শংসাপত্র ইস্যু হয়েছে। গত ১৪ মে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল সমস্ত জেলাশাসককে চিঠি দিয়ে যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন। কোনও আধিকারিক কাজে গাফিলতি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছিল।

তবে নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনর্যাচাই করা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই ১৪ মে-র বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

তবে আদালতের এই নির্দেশের অর্থ এই নয় যে কোনও নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ থাকলে তা যাচাই করা যাবে না। অভিযোগের ভিত্তিতে যাচাইয়ের আইনি ব্যবস্থা বহাল থাকছে। ফলে সামগ্রিক পুনর্যাচাই প্রক্রিয়া আপাতত থমকে গেলেও নির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপের রাস্তা খোলা থাকছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News