HomeScrollকালীঘাটের বাড়িতে মুখোমুখি অভিষেক-সিআইডি! তার পর কী হল? দেখুন
Abhishek Banerjee-CID

কালীঘাটের বাড়িতে মুখোমুখি অভিষেক-সিআইডি! তার পর কী হল? দেখুন

নোটিস হাতে নিয়ে হরিশ মুখার্জি রোড থেকে কালীঘাট— একাধিক জায়গায় ঘুরতে দেখা গেল সিআইডি আধিকারিকদের

কলকাতা: তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে শনিবার দুপুরে তুঙ্গে উঠল রাজনৈতিক নাটক। নোটিস হাতে নিয়ে হরিশ মুখার্জি রোড থেকে কালীঘাট— একাধিক জায়গায় ঘুরতে দেখা গেল সিআইডি (CID) আধিকারিকদের। শেষ পর্যন্ত কালীঘাটের বাড়ির বাইরে এসে নিজেই নোটিস গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী সোমবার দুপুর ১২টায় ভবানী ভবনে তাঁকে তলব করেছে সিআইডি।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। একটি মামলার নোটিস দিতে সিআইডির একটি দল পৌঁছে যায় হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ নামে পরিচিত অভিষেকের বাড়িতে। কিন্তু সেখানে তিনি উপস্থিত ছিলেন না। সেই সময় তিনি বেলেঘাটায় তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন ভোট-পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। পরে সেখান থেকে সরাসরি কালীঘাটের বাড়িতে ফেরেন তিনি।

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি! শান্তিনিকেতনে ৪ সদস্যের দল

কালীঘাটে ফিরে সিআইডির ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। তিনি স্পষ্ট জানান, দীর্ঘ সাত বছর ধরে তিনি ‘শান্তিনিকেতন’-এ থাকেন না। ফলে তাঁকে খুঁজতে হলে কালীঘাটের ঠিকানাতেই আসা উচিত ছিল তদন্তকারীদের। তাঁর বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সিআইডির দল পৌঁছে যায় কালীঘাটের বাড়িতে। বাড়ির বাইরে অপেক্ষারত এক আধিকারিক জানান, নোটিসটি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দিতে চান তাঁরা। পরে অভিষেক নিজেই নীচে নেমে এসে সই করে নোটিস গ্রহণ করেন।

নোটিস নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “ওরা জানে না আমি সাত বছর ধরে কোথায় থাকি? ওদেরও তো চাকরি করতে হয়। অনেকক্ষণ ধরে বেচারা অফিসাররা অপেক্ষা করছিলেন, তাই নোটিসটা নিয়ে ওদের ছেড়ে দিলাম। এখনও নোটিসটা পড়ে দেখিনি। আইনজীবীদের সঙ্গে কথা বলব, আইনি সহায়তা নেব।” এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। নাম না করে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “আমার লুকোনোর কিছু নেই। এর আগেও যখন ইডি বা সিবিআই ডেকেছে, আমি ১০-১২ বার নিজে গিয়ে তদন্তে সাহায্য করেছি। আমি কোনওদিন পালিয়ে যাইনি।”

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News