Wednesday, August 12, 2026
HomeScroll'কার‌ও নির্দেশের উপর নির্ভর করবেন না, যা ইচ্ছে করে দেবেন', নারী নিরাপত্তা...
Suvendu Adhikari

‘কার‌ও নির্দেশের উপর নির্ভর করবেন না, যা ইচ্ছে করে দেবেন’, নারী নিরাপত্তা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

তিনি আশ্বাস দেন, এই লড়াইয়ে সরকারের পূর্ণ সমর্থন পুলিশের সঙ্গে থাকবে

ওয়েব ডেস্ক: নারী ও শিশুদের নিরাপত্তাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বাজেটের ওপর জবাবি ভাষণে তিনি স্পষ্ট জানান, মহিলাদের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধের অভিযোগ এলে পুলিশকে আর ঊর্ধ্বতন নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি আশ্বাস দেন, এই লড়াইয়ে সরকারের পূর্ণ সমর্থন পুলিশের সঙ্গে থাকবে।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী(Suvendu Adhikari) বলেন, “পুলিশকে (Police) প্রতিটি বৈঠকেই বলে দিয়েছি, কোনও কন্যা বা মহিলার উপর অত্যাচারের ঘটনা ঘটলে কারও নির্দেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আইন অনুযায়ী যা করণীয়, তা অবিলম্বে করবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের পূর্ণ সুরক্ষা থাকবে।”

আরও খবর : হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য! ভাটপাড়া পুরসভার প্রশাসক ও ওসিকে তলব আদালতের

বক্তৃতার একাংশে আরজি কর হাসপাতালের ঘটনাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এই প্রসঙ্গে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দাবি করেন, ওই ঘটনায় গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন প্রকাশ্যে আনা হয়নি। তাঁর অভিযোগ, প্রায় এক বছর ধরে সংশ্লিষ্ট ফাইল আটকে রাখা হয়েছিল। পাশাপাশি দিল্লির বহুল আলোচিত নির্ভয়া মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছিল। সেই উদাহরণ টেনে পশ্চিমবঙ্গের অতীতের একাধিক নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার নারী নির্যাতনের কোনও ঘটনাকে গুরুত্বহীন বলে মনে করে না। আইনের সীমার মধ্যে থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, রাজ্যের প্রতিটি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য এবং অন্যায়ের বিরুদ্ধে কোনও নাগরিককে একা লড়াই করতে হবে না।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor