Thursday, June 18, 2026
HomeScrollহাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
Calcutta High Court

হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

সিদ্ধান্ত রিপোর্ট আকারে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে, পরবর্তী শুনানি ১০ জুন

কলকাতা: হাওড়া স্টেশন (Howrah Railway Station) সংলগ্ন বঙ্কিম রোডের হকার উচ্ছেদের (Eviction of Hawkers) উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ দেন, হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে রেল কর্তৃপক্ষকে। ওই শুনানিতে উপস্থিত থাকবে হুগলি নদী জলপথ পরিবহনের প্রতিনিধি।শুনানির পরে উচ্ছেদ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রেল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত রিপোর্ট আকারে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি ১০ জুন।

আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হুগলি নদী জলপথ পরিবহনকে ভাড়া দিয়েই তারা দোকান করেছে। নিয়মিত তাদেরকে ভাড়া দেওয়া হয় এবং তার রশিদ রয়েছে। মামলার আবেদন পত্রের সঙ্গে রশিদ পেশ হাইকোর্টে।আবেদনকারী ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স জিএসটি এবং সার্ভিস ট্যাক্সের রেজিস্ট্রেশনও রয়েছে।এই বিষয়ে হুগলি নদী জলপথ পরিবহন এর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষ কেও জানানো হয়েছিল এবং তাদের অনুমোদন ছিল।রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশের কোন স্বাক্ষর নেই।। এবং ওই নোটিশ গুলি দেয়ালে সাটিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে কাউকে দেওয়া হয়নি

আরও পড়ুন: হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে, জ্বলবে কলকাতা সহ পশ্চিমের একাধিক জেলা

আদালত এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক এবং এই নোটিশকে বাতিল বলে ঘোষণা করুক।
বিচারপতি হিরণময় ভট্টাচার্য রেলের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনাদের এত দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণ কি? হঠাৎ এই ধরনের উদ্যোগের প্রয়োজন হচ্ছে কেন? আপনারা কি কোন প্রকল্প বাস্তবায়নের জন্য এই উচ্ছেদ করছেন? রেল আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি বলেন, ২০২৪ সালে অমৃত ভারত প্রকল্পে রেলওয়ে স্টেশন গুলিকে পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে হাওড়া স্টেশন থেকেও চিহ্নিত করা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO