HomeScrollযাদবপুরে ১৯-২০ অগস্টের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি, ২৭ তারিখ প্রথম...
Jadavpur University case

যাদবপুরে ১৯-২০ অগস্টের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি, ২৭ তারিখ প্রথম বৈঠক

আগের কমিটি নিয়ে আপত্তির পর ABRSM-এর দাবিতে নতুন পদক্ষেপ, অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত

ওয়েব ডেস্ক :  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ১৯ ও ২০ অগস্টের ঘটনায় এবার অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই নতুন কমিটি কাজ করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। আগামী ২৭ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কমিটির প্রথম বৈঠক বসার কথা রয়েছে। শীঘ্রই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হবে।

এর আগে ১৯ ও ২০ অগস্টের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শুভশঙ্কর সরকারের নিয়োগ নিয়ে আপত্তি তোলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ বা ABRSM। সংগঠনের তরফে উপাচার্যের কাছে চিঠি দিয়ে কমিটির গঠন নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তদন্তের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছিল।

আরও খবর : ভাঙচুর করলেই গুনতে হবে তিন গুণ! সোমবার থেকেই রাজ্যে কার্যকর গুন্ডাদমন আইনের অংশ

প্রেজেন্টিং অফিসার হিসেবে ড. আবুল হাসনাথের অন্তর্ভুক্তি নিয়েও আপত্তি জানিয়েছিল ABRSM। সংগঠনের দাবি ছিল, বর্তমান কমিটির কাঠামো তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। তাই আগের কমিটি প্রত্যাহার করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অভিজ্ঞ তদন্তকারী আধিকারিকদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছিল।

সেই দাবিকেই এবার কার্যত মান্যতা দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই নতুন তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News