HomeScrollরবীন্দ্র সরোবরে ঝাঁপ, ব্লু লাইনে সাময়িক বন্ধ পরিষেবা
Kolkata Metro

রবীন্দ্র সরোবরে ঝাঁপ, ব্লু লাইনে সাময়িক বন্ধ পরিষেবা

বৃহস্পতিবার বিকেলে সাময়িকভাবে ব্যাহত হল পরিষেবা

কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টার জেরে বৃহস্পতিবার বিকেলে সাময়িকভাবে ব্যাহত হল পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবীন্দ্র সরোবর স্টেশনে এক ব্যক্তি ডাউন লাইনে ঝাঁপ দেন, যার ফলে দ্রুত পাওয়ার ব্লক করে উদ্ধারকাজ শুরু করা হয়।

সূত্রের খবর, বিকেল ৪টা ৪৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। যাত্রী ঝাঁপ দেওয়ার পরই নিরাপত্তা প্রোটোকল মেনে সংশ্লিষ্ট লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় এবং উদ্ধারকারী দল নেমে পড়ে। ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: পাঁচ রাজ্যের ভোটে কড়া নজরদারি, ৮২৪ বিধানসভায় কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগে নির্বাচন কমিশন

ঘটনার জেরে ব্লু লাইনের পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে আংশিক পরিষেবা চালু করা হয়। সেই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম—এই দুই অংশে মেট্রো চলাচল সীমিত রাখা হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয় এবং যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। অফিসটাইমে এই বিঘ্ন ঘটায় বহু যাত্রী সমস্যায় পড়েন।

উদ্ধারকাজ এবং লাইন পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৫টা ৪৭ মিনিট নাগাদ ব্লু লাইনে সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News