HomeBig newsবিদেশি মুদ্রা বিনিময়ের নামে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরে...
Kolkata ED Raid

বিদেশি মুদ্রা বিনিময়ের নামে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতার বালিগঞ্জ ও নিউ আলিপুরে ইডির তল্লাশি

দুই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে একযোগে অভিযান। আর্থিক লেনদেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।

ওয়েব ডেস্ক : কলকাতায় (kolkata) ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসার আড়ালে আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগের তদন্তে বুধবার শহরের বালিগঞ্জ (Bullygunj) ও নিউ আলিপুরের (New Alipore) একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারীকদের। তদন্তকারীদের নজরে রয়েছেন দুই ব্যবসায়ী।

ইডি (ED) সূত্রে খবর, বিদেশি মুদ্রা বিনিময়ের নামে বড় অঙ্কের আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই দুই ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে আর্থিক নথি, ব্যবসার হিসাব এবং লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন আধিকারিকেরা।

আরও খবর :  শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গজুড়ে!

তল্লাশি অভিযানের জেরে বালিগঞ্জ ও নিউ আলিপুরের সংশ্লিষ্ট এলাকাগুলিতে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তদন্তের বিষয়ে এখনও ইডির তরফে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। অভিযানের মাধ্যমে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।

এর আগে কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি (ED)। নারকেলডাঙা, নেতাজিনগর এবং রবীন্দ্র সরোবর-সহ প্রায় ছ’টি জায়গায় অভিযান চালানো হয়েছিল বলে জানা যায়। সেই তদন্তে ব্যবসায়ী আব্দুর জব্বর মোল্লার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। চিটফান্ডের অর্থ বিভিন্ন ব্যবসা ও নির্মাণক্ষেত্রে বিনিয়োগ করে টাকা সাদা করার অভিযোগের সূত্র ধরেই ওই অভিযান হয়েছিল ।

[youtube-feed feed=1]
Read More

Latest News