Wednesday, March 25, 2026
HomeScrollঅভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ

অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল ঘোষ

এক্স হ্যান্ডেলে কী জানালেন তৃণমূলের মুখপাত্র?

কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) নিহত তরুণী অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মামলা দায়েরের পর তিনি নিজেই এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর সকালে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে হবে অভয়ার বাবাকে বা তাঁর আইনজীবীকে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট অভয়ার বাবা অভিযোগ করেছিলেন—“সিবিআই টাকা নিয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে বিষয়টি মিটিয়ে দিয়েছে।” এই বক্তব্যের পর কুণালের পক্ষ থেকে আইনজীবী অয়ন চক্রবর্তী মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশে বলা হয়েছিল, চার দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: অযোগ্যপ্রার্থী কতজন জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

অবশেষে সেই সতর্কবার্তা মতোই পদক্ষেপ করলেন কুণাল ঘোষ। আগামী ১১ সেপ্টেম্বর মামলার শুনানি হবে ব্যাঙ্কশাল আদালতের ১৫ নম্বর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot