HomeScrollদাম বাড়তেই ভাটার টান! ডিসেম্বরে এক ধাক্কায় ২০ শতাংশ কমল মদ বিক্রি
Liquor Price Drop

দাম বাড়তেই ভাটার টান! ডিসেম্বরে এক ধাক্কায় ২০ শতাংশ কমল মদ বিক্রি

মদের বিক্রি একধাক্কায় ২০ শতাংশেরও বেশি কমেছে

কলকাতা: ডিসেম্বরে বড়দিন (Christmas 2026) ও বর্ষবরণের (New Year 2026) মতো উৎসব থাকা সত্ত্বেও রাজ্যে মদের বিক্রিতে বড়সড় ধাক্কা। রাজ্য আবগারি দফতরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে বাংলাজুড়ে মদের বিক্রি (Liquor Selling) একধাক্কায় ২০ শতাংশেরও বেশি কমেছে। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, রাজ্য সরকারের সিদ্ধান্তে মদের দাম বৃদ্ধিই এই ভাটার মূল কারণ হতে পারে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে রাজ্য আবগারি দফতর সমস্ত ধরনের মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নভেম্বরেই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়বে। পাশাপাশি ১৮০ মিলিলিটার বোতলে ১০ টাকা করে দাম বৃদ্ধি করা হয়। দেশি মদ এবং লাইসেন্সপ্রাপ্ত অন্যান্য মদের ক্ষেত্রেও অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ধাপে ধাপে কার্যকর করার কথা জানানো হয়। যদিও বিয়ারকে এই মূল্যবৃদ্ধির তালিকার বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর

১ ডিসেম্বর থেকেই এই বর্ধিত দাম কার্যকর হয়। ফলে ডিসেম্বর মাসে ক্রেতাদের বেশি দামে মদ কিনতে হয়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের বিক্রির হিসাব খতিয়ে দেখতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। দেখা যায়, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মদের বিক্রি কমেছে ২০ শতাংশেরও বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাজ্যে প্রায় ৪৮ কোটিরও বেশি বোতল দেশি মদ বিক্রি হয়, যা নভেম্বরের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। অন্যদিকে, নভেম্বর মাসে প্রায় ১ কোটি ২০ লক্ষ বোতল মদ বিক্রি হয়েছিল। বছরের শেষ মাসে সাধারণত যেখানে মদের বিক্রি রেকর্ড ছোঁয়, সেখানে এই উলটপুরাণ ঘিরে প্রশ্ন উঠেছে। আবগারি দফতরের কর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। তাঁদের একাংশের মতে, দাম বৃদ্ধির কারণেই অনেক সুরাপ্রেমী মুখ ফিরিয়ে নিয়েছেন। যদিও রাজস্ব আদায়ে বড় কোনও প্রভাব পড়বে না বলেই আশাবাদী দফতর।

[youtube-feed feed=1]
Read More

Latest News