Sunday, June 7, 2026
HomeScrollঅফিসে বসেই ফষ্টিনষ্টি! পুলিশ অফিসারের কাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড়
Karnataka

অফিসে বসেই ফষ্টিনষ্টি! পুলিশ অফিসারের কাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড়

পুলিশের ইউনিফর্ম পরেই কুকর্ম! ভিডিও ভাইরাল হতেই কী বললেন অভিযুক্ত পুলিশ অফিসার?

ওয়েব ডেস্ক: সরকারি দফতর, সেখানেই বসেন ডিজিপি র‍্যাঙ্কের এক আইপিএস অফিসার। কিন্তু সেখানে কর্মের থেকে বেশি যে কুকর্মই হয়ে থাকে, তার প্রমাণ মিলল এক ভাইরাল ভিডিওতে (Viral Video)। নিজের অফিসে বসে, পুলিশের উর্দি গায়ে একের পর এক মহিলার সঙ্গে ফষ্টিনষ্টি করতে দেখা গিয়েছে ওই পুলিশ অফিসারকে (Police Officer)। আর এই ভিডিও সামনে আসতেই দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়।

ঘটনা কর্নাটকের (Karnataka)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ডিজিপি-র‍্যাঙ্কের আইপিএস অফিসার রামচন্দ্র রাও (IPS Ramachandra Rao) নিজের সরকারি দফতরে কর্মরত অবস্থায় একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে লিপ্ত হচ্ছেন। ভিডিওতে তাঁকে পুলিশের উর্দি পরেই বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাকে আসা মহিলাদের আলিঙ্গন ও চুম্বন করতে দেখা যাচ্ছে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)

আরও পড়ুন: বাড়ি, গাড়ি, ব্যবসা, কী নেই! চিনে নিন এই ‘কোটিপতি’ ভিখারিকে

এদিকে অভিযুক্ত পুলিশ অফিসার রামচন্দ্র রাও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “এটি ভুয়ো ভিডিও। আমাকে টার্গেট করা হচ্ছে।” তিনি জানান, ঘটনাটি আট বছর আগের বলে দেখানো হচ্ছে এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গে আলোচনা করা হয়েছে। পুলিশ অফিসারের দাবি, “তদন্ত ছাড়া আসল সত্য জানা যাবে না। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।”

যদিও ভিডিওতে কোনও ধরনের জোরজবরদস্তির অভিযোগ নেই, তবু সরকারি দফতরের ভেতরে মধ্যে এই ধরনের আচরণ হয়ে থাকলে তা প্রশাসনিক শালীনতা ও নৈতিকতার প্রশ্ন তুলছে। বিতর্কের মাঝেই রামচন্দ্র রাও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এদিকে ঘটনা সম্পর্কে ইতিমধ্যে জানানো হয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকেও।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini