Wednesday, March 11, 2026
HomeScroll‘মজুত গ্যাস রাজ্যের বাইরে পাঠাবেন না’, ডিলারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee

‘মজুত গ্যাস রাজ্যের বাইরে পাঠাবেন না’, ডিলারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

কালোবাজারি রুখতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে প্রতি রান্নার গ্যাস থেকে এলপিজিরও সমস্যা (LPG Gas crisis) হচ্ছে।এই অবস্থায় জরুরি ভিত্তিতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন রাজ্য সরকার একটা এসওপি তৈরি করবে। সূত্রের খবর, তিনটি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের সঙ্গে আলোচনা চলছে।এই মুহূর্তে সত্যিই সংকট কতটা, তা খতিয়ে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে। সাপ্লাই চেইন যাতে বন্ধ করা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

পশ্চিম এশিয়ার ও আরব দুনিয়ার যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। এতে সবচেয়ে সমস্যা বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ। কারণ আরব দুনিয়া থেকে গোটা বিশ্বে সিংহভাগ তেল সরবরাহ হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের জেরে বন্ধ সেই হরমুজ প্রণালী। অর্থাৎ জ্বালানি সরবরাহের রাস্তাই পুরোপুরি বন্ধ। আর তাতে সব দেশে জ্বালানির সংকট তৈরি হচ্ছে।বাংলাতেও অল্পবিস্তর প্রভাব পড়েছে। এলপিজি ও অন্যান্য জ্বালানি গ্যাস সরবরাহ ধাক্কা খেয়েছে কিছুটা। বিশেষত পরিবহণ অর্থাৎ অটোর জ্বালানির ভাণ্ডারে ইতিমধ্যে টানাটানি পড়ে গিয়েছে। আগেভাগেই পদক্ষেপ করছে নবান্ন। মুখ্যমন্ত্রী নিজে এনিয়ে আসরে নেমেছেন। তারই অংশ হিসেবে বুধ বিকেলেই তেল সংস্থার কর্তা ও গ্যাস ডিলারদের বৈঠকে ডাকলেন তিনি। প্রথমে বৃহস্পতিবার এই বৈঠক করার কথা ঘোষণা করলেও উদ্ভূত পরিস্থিতির জেরে আজই তড়িঘড়ি আলোচনায় বসলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”সংকট কাটাতে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলাম।ডিলারদের সঙ্গে আলোচনা করে যা জানলাম, জ্বালানি তেল নিয়ে এখনও ততটা সমস্যা হয়নি। মূল সমস্যা হচ্ছে এলপিজি গ্যাসে। আমরা বললাম, রাজ্যে যা গ্যাস মজুত আছে, তা আর বাইরে পাঠাবেন না। সমস্যা মিটে গেলে আবার সেটা করতে পারেন। একটা এসওপি বা নির্দেশাবলী তৈরি হবে।

আরও পড়ুন: রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া!

বিশেষত ঘরে ঘরে রান্নার গ্যাস নিয়ে যে আচমকা সমস্যা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের উপায় খুঁজতেই গ্যাস ডিলাদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে এই বৈঠক চলছে। সেখানে রয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, খাদ্যদপ্তরের সচিব-সহ বহু প্রশাসনিক আধিকারিক। কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, বাজারে কেরোসিনে জোগান ঠিক রাখতে হবে। তবে সিএনজি গ্যাস প্রসঙ্গে মমতা বলেন, “অটোওয়ালার ভাড়া বাড়ানোর সময় হয়নি এখনও।” রাজ‍্য সরকারের কাছ থেকে সবরকমের সহযোগিতা পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে যাতে মানুষ পেতে পারে সেই ব্যবস্থা করব।

এদিন কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে যে আলোচনা হয়েছে, তাতে বুকিং-এর ব্যবধান যাতে ২৫ দিন বেঁধে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার রাজ্য একটি এসওপি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যসচিব সবদিকে নজর রাখবেন। পাশাপাশি, কালোবাজারি রুখতে পুলিশকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।দেশে গ্যাসের জোগানের কী পরিস্থিতি রয়েছে তা সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে জানাতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে সাপ্লাই চেন ঠিক রাখতে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast