Thursday, March 12, 2026
HomeScrollরান্নার গ্যাস-এলপিজি সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে মমতা
Mamata Banerjee

রান্নার গ্যাস-এলপিজি সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে মমতা

কেন্দ্রকে বিঁধে গ্যাস-ইস্যুতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, করতে পারেন মিছিলও

কলকাতা: রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের (এলপিজি) সঙ্কট নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কী ভাবে এই সঙ্কটের মোকাবিলা করা যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। বিকল্প উপায়ের সন্ধান করবেন। বৃহস্পতিবারই জানাতে পারেন রাজ্য সরকারের সিদ্ধান্ত। এই সঙ্কটের পরিস্থিতি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এসে পড়েছে ভারত তথা বাংলার হেঁশেলে। এলপিজির আকাল দেখা দিয়েছে!রান্নার গ্যাসের (LPG Cylinder) জোগান কমে যাওয়া এবং দাম বৃদ্ধির ফলে উদ্বেগ বাড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের মধ্যে। এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে পারে শাসক দল।

অভূতপূর্ব পরিস্থিতি দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও অবশ্যই হয়েছে, সেটা হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য জ্বালানি সংকট! পেট্রোপণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু, তার আগে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গ্যাসের সংকট। গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী (CM Called For Meeting At Nabanna)। সেখানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা ছাড়াই গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।কেন আগে থেকে সব দিক বিবেচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি। দেশে কত গ্যাস ভাণ্ডার মজুত রয়েছে, তা জানানোর কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যোগান অব্যাহত রাখুক। প্রয়োজনে রাজ্য সরকার অর্থের ব্যবস্থা করবে।

আরজি কর মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি দেবাংশু বসাক

মমতার কথায়, শুধু বাড়ির রান্না নয়, অটোচালক, হাসপাতালে রোগীদের খাবার, আইসিডিএস পরিষেবা, মধ্যাহ্নভোজন প্রকল্প কিংবা ছোট ছোট খাবারের দোকান – সব ক্ষেত্রেই গ্যাসের উপর নির্ভরশীলতা রয়েছে। পরিবহণ ব্যবস্থায় ইতিমধ্যেই প্রভাব পড়েছে। ভাড়া বেড়েছে একাধিক অটো রুটে। সংকটের পরিস্থিতিতে অনেক অসাধু ব্যবসায়ী কালোবাজারি করছে। এমন অবস্থায় রাজ্য কী কী ব্যবস্থা করতে পারে, তা নিয়ে জরুরি ভিত্তিতে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মমতা।কীভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এই পরিষেবাগুলিকে সচল রাখতে হলে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।মমতা মনে করিয়ে দেন, রান্নার গ্যাস সরবরাহের দায়িত্ব রাজ্যের হাতে নেই। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিষয়। তাঁর অভিযোগ, কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রকের ভুল নীতির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে যাতে গ্যাসের কালোবাজারি না হয় তার জন্য কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। জেলাশাসকদের সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast