HomeScrollতৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-কে গ্রেফতার করল পুলিশ
Arijit Das Thakur

তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর-কে গ্রেফতার করল পুলিশ

কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে

ওয়েব ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালা বদল হয়েছে। তৃণমূলকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। তার পর থেকে একে একে একাধিক তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন। কেউ দুর্নীতি, কেউ আবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন গড়ফা এলাকার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (TMC Councilor) অরিজিৎ দাস ঠাকুর। মঙ্গলবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর।

এর ফলে গত ২৪ ঘণ্টায় ২ জন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ (Police)। গড়ফার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ, ওই কাউন্সিলর প্রমোটার ও ব্যবসায়ীদের থেকে টাকা তুলতেন। এই তোলাবাজি দীর্ঘদিন ধরে চালিয়েছেন।

আরও খবর : মৃত অবসরপ্রাপ্ত কর্মী? পেনশন পাবেন কারা? বড় সিদ্ধান্ত রাজ্যের

এ নিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় দায়ের হয়েছিল লিখিত অভিযোগ। প্রথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, প্রথমে অরিজিৎ দাস ঠাকুরকে তলব করা হয়েছিল। তাঁকে দীর্ঘ সময় জেরা করার পরেই গ্রেফতার করা হয় বলে খবর। আজ তাঁকে আদালতে তোলা হতে পারে।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় মোট ২ তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) গ্রেফতার হয়েছেন। গতকালই ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচিন সিং-কে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। এর আগে ২৩ মে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ ছিল। এবার গ্রেফতার করা হল গড়ফার তৃণমূল কাউন্সিলরকে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News