কলকাতা: কলকাতায় বাতিল হয়ে গেল রাহুল গান্ধীর সভা (Rahul Gandhi)। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচন। এদিন পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু ‘ অনুমতি না মেলায়’ তাঁর নির্ধারিত সভা বাতিল হয়ে গেল। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাহুলের প্রচারসভার (Rahul Gandhi Campaign Meeting) অনুমতি দেয়নি রাজ্য প্রশাসনই। তাদের দাবি, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি মেলেনি।
আগামী ২৫ এপ্রিল, শনিবার রাজ্যে তিনটি মেগা জনসভা করবেন তিনি। যার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ সভাটি হতে চলেছে কলকাতার শহিদ মিনার ময়দানে।রাহুলের এই সফর ঘিরে গত কয়েকদিন ধরেই কংগ্রেস (Congress) ও প্রশাসনের মধ্যে দড়ি টানাটানি চলছিল। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, প্রথমে সূচি ছিল বৃহস্পতিবার অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই রাহুল সভা করবেন। কিন্তু শেষ মুহূর্তে ‘প্রশাসনিক অনুমতি’ না মেলায় সেই কর্মসূচি বাতিল করতে হয়।প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাহুলের প্রচারসভার অনুমতি দেয়নি রাজ্য প্রশাসনই। তাদের দাবি, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করেও পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি মেলেনি। কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাহুলের দু’টি সভার অনুমতির জন্য অপেক্ষা করা হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাঁর সভা করার অনুমতি দেয়নি। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ২৩ এপ্রিল ভোটপ্রচারে কলকাতায় সভা করার কথা ছিল রাহুলের। এবার ২৫ বা ২৬ এপ্রিল সভা দুটি করার জন্য ফের আবেদন জানানো হবে। তারা নতুন করে প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করবে।
আরও পড়ুন: বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ
দ্বিতীয় দফার প্রচারে রাহুলের লক্ষ্য শ্রীরামপুর ও মেটিয়াবুরুজ কেন্দ্র। শনিবারের ঠাসা কর্মসূচিতে রাহুল গান্ধী একটি সভা করবেন শ্রীরামপুরে। এই কেন্দ্রটি এবার কংগ্রেসের জন্য প্রেস্টিজ ফাইট। কারণ এখান থেকেই লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সমর্থনে রোড-শো বা জনসভা করার কথা রয়েছে রাহুলের। এরপরের সভা মেটিয়াবুরুজে। গত ১৪ এপ্রিল, রাজ্যে প্রথম দিন প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে, বিজেপি ও তৃণমূলকে এক যোগে আক্রমণ শানান রাহুল গান্ধী। সেদিন তৃণমূলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তোলেন রাহুল। আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও। ওই দিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল, এবং মুর্শিদাবাদের সমশেরগঞ্জে, মোট তিনটে সভা করেন রাহুল গান্ধী। কিন্তু বৃহস্পতিবার তাঁর আসার কথা ছিল কলকাতাতেই।







