HomeScrollবুথে দলের এজেন্ট তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বুথ থেকে বের করে দেওয়া নিয়ে...

বুথে দলের এজেন্ট তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বুথ থেকে বের করে দেওয়া নিয়ে উত্তেজনা

নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী কিছু শর্ত পূরণ না করার অভিযোগ

মুর্শিদাবাদ (রানিতলা)- মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভায় ভোটগ্রহণ চলাকালীন এক রাজনৈতিক বিতর্কের ঘটনা সামনে এসেছে। ২২৭ নম্বর বুথে,  হোসনাবাদ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক এজেন্টকে বুথের ভেতর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান জামাল হোসেন ওই বুথে দলের এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ চলাকালীন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিকরা তাঁকে বুথের ভেতর থেকে বেরিয়ে যেতে বলেন এবং পরবর্তীতে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- ভোটবাক্সে মতদান ১১২-র তিন প্রবীণার! প্রথম দফায় নজর কাড়ছেন একই জেলার এই ৩ ভোটার

প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী কিছু শর্ত পূরণ না হওয়ার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ খারিজ করে দাবি করা হয়েছে,  সংশ্লিষ্ট এজেন্ট সমস্ত নিয়ম মেনেই দায়িত্ব পালন করছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News