Saturday, February 7, 2026
HomeBig newsযুবভারতী-কাণ্ডে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ
Yuva Bharati Stadium Incident

যুবভারতী-কাণ্ডে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ

রাজ্য সরকারকে সিট গঠনের সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতি রায়ের

কলকাতা: যুবভারতীতে (Salt Lake Yuva Bharati Stadium) বিশৃঙ্খলার ঘটনায় তিনদিনের মাথায় প্রাথমিক রিপোর্ট পেশ করল তদন্ত কমিটি। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গন ( Yuva Bharati Stadium Vandalizing Incident) উত্তপ্ত হয়ে ওঠার পরেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের (Retired Justice Asim Kumar Roy ) নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কমিটির সদস্যেরা মাঠ ও গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখেছেন। তদন্ত কত দূর এগোল, তা নিয়ে এ বার সাংবাদিক বৈঠক করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রায়। লিওনেল মেসির (Lionel Messi Kolkata) সফরের দিন কারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, ‘সিট’ গঠন করে তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। প্রথা বহির্ভূতভাবে কী করে জলের বোতল মাঠে ঢুকল, সেই প্রশ্নও তুলেছে কমিটি। রাজ্য সরকারকে সিট গঠনের সুপারিশ করেন। কাদের নিয়ে সিট গঠন করা হবে তা ঠিক করবে রাজ্য সরকার

মেসির কলকাতা সফরে যুবভারতীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। বোতল ছোড়া হয়, ভেঙে ফেলা হয় ব্যানার-চেয়ার। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। গোটা ঘটনায় মেসির কাছে ক্ষমাপ্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই ঘটনার তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রবিবার সেখানে যান কমিটির সদস্যরা। ঘুরে দেখেন গোটা মাঠ। সোমবার রাতেই রিপোর্ট জমা দেয় কমিটি। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি রায় জানিয়েছেন, গোটা ঘটনায় নজরদারির অভাব ধরা পড়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, ‘‘প্রশ্ন উঠেছে, মাঠে খাবার, জলের বোতল ঢুকল কী ভাবে? আমি যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। অথচ মাঠে অসংখ্য ভাঙা চেয়ার, ভাঙা গেট, জল ও ঠান্ডা পানীয়ের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছিল। আমরা দায়িত্বপ্রাপ্তদের প্রশ্ন করে জানতে পেরেছি, স্টেডিয়ামের ভিতরে স্টল হয়েছিল।

আরও পড়ুন: বিগ ব্রেকিং, নাম বাদের তালিকা প্রকাশ করল কমিশন

অবসরপ্রাপ্ত বিচাপরতি আরও বলেন, এখনও সবটা তদন্তসাপেক্ষ। দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। সেই সঙ্গে সিট গঠন করে যুবভারতী ভাঙচুরের ঘটনার তদন্তের কথা বলা হয়েছে। দর্শকরা টিকিটের দাম ফেরত পাবেন কিনা, সেই নিয়েও কমিটি সুপারিশ করেছে। কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ ও ক্রীড়া দফতর। তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না।মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটির তরফে সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে রিপোর্ট দিতে হবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News