Saturday, July 4, 2026
HomeScrollRG Kar কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! হাইকোর্টে মামলা ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট
Supreme Court

RG Kar কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! হাইকোর্টে মামলা ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট

নির্যাতিতার বাবা-মাকেও মামলার স্টেটাস রিপোর্ট দিতে সুপ্রিম নির্দেশ

ওয়েবডেস্ক- RG Kar মামলায় চাঞ্চল্যকর মোড়! হাইকোর্টে (High Court)  মামলা ফেরত পাঠাল শীর্ষ আদালত (Supreme Court) । আরজি কর- হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। এবার সেই মামলাই হাইকোর্টে পাঠিয়ে দিল হাইকোর্ট। নির্যাতিতার বাবা-মাকেও আরজি কর মামলার স্টেটাস রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আজ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। সংশ্লিষ্ট মামলায় কলকাতা হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা সংক্রান্ত সমস্ত কাগজপত্র যাতে হাইকোর্টে পাঠানো হয়, তারও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টে কোন বেঞ্চে, কবে এই মামলার শুনানি হবে তার এখনও কিছু স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন-  এবার রিষড়ায় ED-র হানা! শুরু তলাশি, জিজ্ঞাসাবাদ! কিন্তু কেন?

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অগস্ট আর জি কর হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় ঘোষ। যদিও অভয়ার বাবা-মায়ের দাবি তার মেয়ের সঙ্গে যা হয়েছে, সেখানে শুধু সঞ্জয় দোষী নয়, আরও অনেকেই জড়িত। তাদের গ্রেফতার করা হোক। এই মামলায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। গত বছরের ২০ আগস্ট কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

চিকিৎসকদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ। চলতি বছরের ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা করে শিয়ালদহ আদালত। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। ২০ জানুয়ারি বিচারক অনির্বাণ দাস তাঁকে আজীবন কারাবাসের সাজা দেন। তবে শিয়ালদহ আদালতের রায়ের আগেই নির্যাতিতার বাবা-মা সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হলেও, তখন সুপ্রিম কোর্টে মামলা চলায় তা শুনতে চাননি বিচারপতি ঘোষ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করে জানিয়ে দেন, স্পষ্ট করেন,  একই আবেদনের ভিত্তিতে দুই আদালতে একসঙ্গে শুনানি চলতে পারে না।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet