Thursday, May 14, 2026
HomeScrollসোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ! কখন?
SIR

সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ! কখন?

আগামী শুক্রবার দ্বিতীয় তালিকাও প্রকাশিত হতে পারে

কলকাতা: সোমবারই প্রকাশিত হতে চলেছে এসআইআর (SIR)-এর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (Supplementary voter list)। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) অফিস জানিয়ে দিয়েছে, বিকেলের দিকে এই অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে খবর, প্রথম পর্যায়ে প্রায় ২৮ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নামের নিষ্পত্তি হয়ে তালিকায় জায়গা পাবে। এঁদের মধ্যে কারা ভোটার হিসেবে স্বীকৃতি পাচ্ছেন এবং কারা তালিকা থেকে বাদ যাচ্ছেন, দুটি আলাদা কলামে তা প্রকাশ করা হবে।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিচারাধীন’ তালিকায় ছিল। তার মধ্যে শুক্রবার পর্যন্ত ২৭ লক্ষের বেশি আবেদন নিষ্পত্তি হয়েছে, যা রবিবার পর্যন্ত আরও কিছুটা বেড়েছে। সেই হিসেবেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা তৈরি।

আরও পড়ুন: আরজি করে ফের মৃত্যুর অভিযোগ! স্ট্রেচার না পেয়ে হাঁটতে গিয়ে লুটিয়ে প্রৌঢ়…

এছাড়াও সূত্রের খবর, আগামী শুক্রবার দ্বিতীয় তালিকাও প্রকাশিত হতে পারে। অন্যদিকে, তালিকা প্রকাশ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই সব জেলাশাসককে সতর্ক করেছে। নির্দেশ দেওয়া হয়েছে,

  • সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে।
  • স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি রাখতে।
  • পুলিশ প্রশাসনকে সর্বদা প্রস্তুত রাখতে।

এই সংক্রান্ত নির্দেশিকা স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা হয়েছে এবং তা পুলিশ সুপার, কমিশনার, এমনকি ডিজি ও আইজি স্তর পর্যন্ত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই গঠন করা হয়েছে ১৯টি ট্রাইবুনাল, যেখানে বিচারাধীন ভোটারদের নিয়ে আপত্তি বা অভিযোগ জানানো যাবে। অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন করার সুযোগ থাকবে। সব মিলিয়ে, ভোটের আগে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে উত্তেজনা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto