Tuesday, June 30, 2026
HomeBig news২০২৫ নিয়োগে সব OMR প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার
WBSSC Recruitment 2025

২০২৫ নিয়োগে সব OMR প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার

‘পরীক্ষার কী হবে কেউ জানে না,আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত, মন্তব্য বিচারপতির

কলকাতা: শিক্ষক নিয়োগ (WBSSC Recruitment 2025) সংক্রান্ত সব মামলা ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ২০১৬ সালের প্য়ানেলের মেয়াদ শেষ হওয়া বা মেয়াদ উত্তীর্ণ নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসসি (SSC Case)-র ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নবম-দশম এবং একাদশ-দ্বাদশে কাদের শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল বা কারা নিয়োগপত্র পেয়েছিলেন, এবার তাঁদেরই তালিকা কমিশনের কাছে তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

‘আদি-নব্য’ চাকরিপ্রার্থীদের দ্বন্দ্ব ঘিরে ধরেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনকে। এই আবহে SSC সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন হাইকোর্টের এক আইনজীবী। ১৮ নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে বলে জানান তিনি।আইনজীবী বারবার বলতে থাকেন যে আগামী ১৮ই নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে। ফলে আগামীকালই যেন এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে একত্রে শুনানি করা হয়। বিচারপতি অমৃতা সিনহার বলেন, পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। গতকালের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।

আরও পড়ুন: শহরে শুটআউট, সুশান্ত ঘোষের বাড়ির অদূরে চলল গুলি

দীর্ঘ টানাপোড়েনের পর SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুরু হয়ে গিয়েছে ইন্টারভিউ পর্বও। তাই SSC সংক্রান্ত অন্য মামলার সঙ্গে তাঁর মামলার শুনানি যাতে আগামী কাল হয়, তার সপক্ষে সওয়াল করেন ওই আইনজীবী। পাশাপাশি, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল, সেই তালিকা পেশ করতেও SSC-কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। প্যানেল শেষ হওয়ার পর কাদের নিয়োগ করেছিল কমিশন, সেটাই জানতে চাইল রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। পাশাপাশি, চলতি বছরের নিয়োগ প্যানেলের লিখিত পরীক্ষার OMR আপলোডেরও নির্দেশ দিয়েছে বেঞ্চ।

মেয়াদ উত্তীর্ণ নিয়োগের পাশাপাশি, চলতি বছরের লিখিত পরীক্ষার OMR শিট আপলোড করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন কমিশনের সওয়ালকারীর উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, ‘আপনারা ওএমআর শিট আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, না হলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।’ আদালতের কাছে এই তালিকা পেশের জন্য একটি ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ১০  ডিসেম্বরের মধ্যে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিযুক্ত প্রার্থীদের তালিকা আদালতে পেশ করতে হবে কমিশনকে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO