HomeBig news‘বয়স প্রায় ৭৫, এ বার বিশ্রাম নেওয়া উচিত’, নাম না করে মমতাকে...
Suvendu Adhikari

‘বয়স প্রায় ৭৫, এ বার বিশ্রাম নেওয়া উচিত’, নাম না করে মমতাকে পরামর্শ শুভেন্দুর

নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে জয়ের প্রসঙ্গ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফের ভোটে না দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিধানসভায় দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই মমতাকে আর নির্বাচনে না দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। শুভেন্দু বলেছেন, মমতার বয়স প্রায় ৭৫ বছর। এই বয়সে আর ভোটে না দাঁড়িয়ে বিশ্রাম নেওয়াই ভাল।

নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের মানুষ তাঁকে ভবানীপুর ছেড়ে দিতে বলেছিলেন। তাঁর কথায়, ভবানীপুর ছেড়ে দিলে তাঁর কাছে দু’বার পরাজিত প্রার্থী মমতা ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতেন। সেই প্রসঙ্গেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিশ্রামের পরামর্শ দেন তিনি।

আরও খবর :  শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব! ২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা, বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই জয়ী হন শুভেন্দু অধিকারী। পরে নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হন নিহত মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ।

বুধবার বিধানসভায় উপনির্বাচনে জয়ী হাসিরানি রথ এবং রেজিনগরের বিধায়ক শাখারভ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। স্পিকার রথীন্দ্র বোস তাঁদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শপথগ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম আসন ছাড়ার প্রসঙ্গ তোলেন তিনি। সেই সূত্রেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন শুভেন্দু।

[youtube-feed feed=1]
Read More

Latest News