Tuesday, March 24, 2026
HomeScrollকলকাতা পুরসভার মাসিক অধিবেশনে চরম উত্তেজনা!
Kolkata Municipal Corporation

কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে চরম উত্তেজনা!

কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বাকবিতণ্ডায় জড়াল তৃণমূল-বিজেপি!

ওয়েব ডেস্ক : কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে চরম উত্তেজনা। বাকবিতণ্ডায় জড়ালেন বিজেপি (BJP) শাসক দল তৃণমূলের (TMC) কাউন্সিলাররা। এর জেরে কার্যত অচল হয়ে পড়েছিল সভা। একপর্যায়ে অধিবেশন কক্ষে এমন পরিস্থিতি তৈরি হয় যে, কার্যত হাতাহাতির আশঙ্কা দেখা দেয়।

এদিন বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে বাংলার মনীষীদের অপমানের অভিযোগে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সেই প্রস্তাব ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, এই সময় মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদের সদস্যরা বিজেপি কাউন্সিলরদের উদ্দেশ্যে তীর্যক মন্তব্য করতে থাকেন।

এর পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত ও বিজয়। শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক কটুক্তি করেন তাঁরা। তাঁরা বলেন, জাতীয় সংগীত ভুলভাবে গাওয়া থেকে শুরু করে নানা ইস্যু তুলে ধরেন তাঁরা। সঙ্গে ‘কাটমানি’ ইস্যু তুলে ধরে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন বিজেপি কাউন্সিলররা।

আরও খবর : SSC-তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন বড় খবর

এর পরে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) যখন বক্তব্য রাখতে ওঠেন, তখন বিজেপির ‘বাংলা-বিরোধী’ মনোভাবের বিরোধীতায় সরব হন তিনি। সঙ্গে তিনি বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে আনেন। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির বিষয়ও তোলেন তিনি। ফিরহাদ অভিযোগ করেন, “বিজেপি ভারতের সংস্কৃতিকে শেষ করে দিচ্ছে, ভারতের ঐতিহ্যকে শেষ করে দিচ্ছে।”

কিন্তু তার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিজেপি কাউন্সিলরদের তরফে ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে ‘কমিউনাল’ বলে আক্রমণ করা হয়। তাতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর পরেই পরিস্থিতি হাতাহাতির দিকে এগোচ্ছিল। তবে তা আর হয়নি। কিন্তু এর জেরে বেশ কিছু সময় ধরে অচল ছিল অধিবেশন। পরিস্থিতি ক্রমেই চরমে পৌঁছলে হস্তক্ষেপ করেন চেয়ারপারসন মালা রায়।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot