HomeScrollঅমিত শাহের পাল্টা চার্জশিট পেশ করল তৃণমূল
TMC

অমিত শাহের পাল্টা চার্জশিট পেশ করল তৃণমূল

১৫ পাতার চার্জশিট পেশ করে শাহকে তীব্র আক্রমণ করল তৃণমূল

ওয়েব ডেস্ক : শনিবার তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে অনুপ্রবেশ, জনবিন্যাস বদল সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছিলেন তিনি। তার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার্জশিটের (Chargesheet) পাল্টা চার্জশিট পেশ করল তৃণমূল (TMC)। পাশাপাশি অমিত শাহের করা সমস্ত অভিযোগও অস্বীকার করা হয়েছে। ‘মোটা ভাই জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিট পেশ করে অমিত শাহকে তীব্র আক্রমণ করে তৃণমূল।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা। শুরুতেই তাঁরা বিজেপি (BJP) রাজ্যে নারী নিরাপত্তার ইস্যু তোলেন। ব্রাত্য বসু প্রশ্ন তুলে বলেন, বিজেপি রাজ্যগুলিতে নারী সুরক্ষা কী অবস্থায় রয়েছে? মনিপুর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন কিছু বলেন না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া বলেছেন, ‘হাথরসে কী ঘটেছে? ধর্ষকদের মালা পরিয়ে আনেন আপনারা। ব্রিজভূষণদের মতো লোককে আপনারা ছাড় দেন। আপনাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না।’

আরও খবর : অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে শুধু ভোটার লিস্ট নয়, দেশ থেকে তাড়ানো হবে, বিস্ফোরক অমিত শাহ

এছাড়া এসআইআর নিয়ে বলেছেন, বিজেপি চক্রান্ত করে এসআইআর করেছে। তারা তৃণমূলের কফিনে পেরেক ঠুকতে চেয়েছিল, কিন্তু সেই পেরেক উপড়ে নেব। পাশাপাশি ব্রাত্যর অনুপ্রবেশ অভিযোগ নিয়ে ব্রাত্য বসু বলেছেন, ‘সীমান্তকে অসুরক্ষিত অবস্থায় রেখেছেন। দিল্লি, সংসদে, পহেলগামে হামলার ঘটনায় কারা ধরা পড়েছে? তাদের নাম কেন প্রকাশ্যে আনা হচ্ছে না?’

অমিত শাহ (Amit Shah) অভিযোগ করেছিলেন, বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে। তা নিয়ে ব্রাত্য বসু বলেছেন, “কী করলে ডেমোগ্রাফি ঠিক হবে? বাংলাকে কি গুজরাট করতে হবে?” এসব সামনে এনে পাল্টা কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর কাছেই জবাব চাইল তৃণমূল।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News