Thursday, July 16, 2026
HomeScrollসোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম ‘গোপাল মুখার্জি রোড’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ বিবেক অগ্নিহোত্রী'র
Vivek Agnihotri

সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম ‘গোপাল মুখার্জি রোড’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ বিবেক অগ্নিহোত্রী’র

কিন্তু গোপাল মুখার্জির মতো মানুষদের উপেক্ষা করা যায় না, বলেছেন পরিচালক

ওয়েব ডেস্ক : বেঙ্গল ফাইলস ছবিতে গোপাল মুখোপাধ্যায়ের (Gopal Mukherjee) কথা তুলে ধরেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri )। এবার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের (Suhrawardy Avenue) নাম বদল করে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road) রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এ নিয়েই স্বভাবত খুশি পরিচালক।

তিনি জানিয়েছেন, গতবছর ছবিটি তৈরি করার সময় দাবি করেছিলাম, সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের রাস্তার নাম ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) রাখা হোক। আর এবার রাস্তার নাম পরিবর্তেনর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধন্যবাদ জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি আরও জানান, কলকাতাতে এসেই এই নাম পরিবর্তনের কথা বলেছিলাম। সেই সময় আমাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল বেঙ্গল ফাইলসকে। আগের সরকার তাদের রাজনীতির কারণে এসব বিষয় নিয়ে কখনই কথা বলতে চায়নি। তাদের তোষণনীতির কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সঙ্গে জানিয়েছেন, বাংলা তাঁর বীরদের সম্মান দেয়নি। ইতিহাসেও তাঁদের কথা উঠে আসেনি সেভাবে। কিন্তু গোপাল মুখার্জির মতো মানুষদের উপেক্ষা করা যায় না। সেই কারণে সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদল করে গোপাল মুখার্জি রোড রাখার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক।

আরও খবর : রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট DA নিয়ে কোনও বড় ঘোষণা হতে পারে?

মূলত, পার্ক সার্কাসের অন্যতম ব্যস্ততম রাস্থা হল এটি। সেভেন পয়েন্টের কাছে হওয়ার কারণে এই রাস্তা দিয়ে শহরের নিভিন্ন জায়গায় যাওয়া যায়। তবে রবিবার সোশ্যাল মিডিয়ায় সোরাবর্দি অ্যাভিনিউয়ের (Suhrawardy Avenue) নাম বদলের কথা জানান মুখ্যমন্ত্রী।

তিনি লেখেন, শনিবার, ‘পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক মুহূর্তে কলকাতা পৌরসভা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যা একটি ঐতিহাসিক ভুল সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে। আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’ এর পরেই জানান, এখন থেকে সুহরাওয়ার্দী অ্যাভিনিউ-এর নতুন নামকরণ করা হবে ‘গোপাল মুখার্জি রোড’।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও লিখেছেন, “কয়েক দশক ধরে আমাদের শহরের একটি প্রধান রাস্তার নাম এমন একজনের নামে ছিল। যিনি স্রেফ রাজনৈতিক ফায়দা লোটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাকে অস্ত্র হিসেবে অপব্যবহার করেছিলেন। নিরীহ নাগরিকদের গণহত্যার নীলনকশা তৈরি করেছিলেন। শ্রী গোপাল মুখার্জির নামানুসারে এই রাস্তার নতুন নামকরণ করার মাধ্যমে অবশেষে একটি ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল। তিনি ছিলেন সেই নির্ভীক প্রাণ, যিনি হাজার হাজার নিরীহ মানুষের জীবন বাঁচাতে এবং তাদের রক্ষা করতে এক প্রধান রক্ষক হিসেবে এগিয়ে এসেছিলেন। একজন প্রকৃত অভিভাবক ও ত্রাণকর্তাকে সম্মান জানিয়ে অবশেষে এই ঐতিহাসিক সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হল।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot