ওয়েব ডেস্ক : আর কিছুক্ষণের মধ্যে বিধানভা পেশ হতে চলেছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026)। বিজেপি সরকারের এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বাজেটে (Budget) কী কী থাকতে চলেছে, তা নিয়ে জল্পনা চলছে। ডিএ (DA) বা মহার্ঘ ভাতা নিয়ে তিনি কিছু বলেন কি না, তা নিয়েও জোর চর্চা চলছে। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।
বর্তমানে রাজ্যে সরকারি কর্মীরা ডিএ (DA) পান ২২ তাংশ হারে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে। ফলে ফারাক রয়েছে ৩৬ শতাংশের। এ নিয়ে এখনও সুরাহা হয়নি। এ নিজে আজ রাজ্য বাজেটে কিছু থাকে কি না সেদিকেই তাকিয়ে সাধারণ সরকারি কর্মচারীরা। এদিকে সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, আমাদের ভরসা রয়েছে মুখ্যমন্ত্রীর উপর। সঙ্গে জানিয়েছেন, বাংলার কর্মীরা ভবিষ্যতে এআইসিআইপি অনুযায়ীই মহার্ঘভাতা পাবেন। সেটা যদি দিতে হয়, তাহলে ৪২ শতাংশ যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন।
আরও খবর : রাজ্য বাজেট নিয়ে বাড়ছে প্রত্যাশা, ডবল ইঞ্জিন সরকারের কী লক্ষ্য?
মূলত, ছাব্বিশের নির্বাচনের আগে ডিএ (DA) নিয়ে অনেক সমস্যা দেখা গিয়েছিল। এ নিয়ে আন্দোলনে নেমেছিলেন কর্মীরা। এদিকে ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলেও তা সরকারি কর্মীদের কাছে পৌঁছয়নি। এদিকে ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির একাধিক নেতামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলায় সরকার গড়ার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু হবে। বেতন কাঠামোতেও পরিবর্তন হবে।
গত ৪ মে বাংলার সরকার বদল হয়েছে। প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রথমে সপ্তম পে কমিশনে সায় দেওয়া হয়। তবে এবার এই বাজেটে ডিএ প্রত্যাশা পূরণ হয় কি না, সেদিকেই তাকিয়ে সরকারি কর্মীরা।
দেখুন অন্য খবর :







