Tuesday, July 21, 2026
HomeScrollরাজ্য বাজেটে চা বলয়ের জন্য বড় কিছু থাকবে? আশায় বুখ বাঁধছেন শ্রমিকরা
West Bengal Budget 2026

রাজ্য বাজেটে চা বলয়ের জন্য বড় কিছু থাকবে? আশায় বুখ বাঁধছেন শ্রমিকরা

এবারের বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চা শ্রমিক

[h_news]

ওয়েব ডেস্ক : আর কিছুক্ষণ পরেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। আর তা নিয়ে উত্তরবঙ্গের (North Bengal) চা বলয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। চারণ দীর্ঘদিন ধরেই চা শ্রমিকদের (Tea worker) একাধিক দাবি ছিল। কিন্তু তা পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার পূরণ করতে পারেননি। ফলে সোমবার বাজেটে চা শ্রমিকদের জন্য কী থাকে সেদিকেই তাকিয়ে চা বলয়।

মূলত, ন্যূনতম মজুরি বৃদ্ধি, জমির পাট্টা প্রদান, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ইএলপি-র অর্থ বাড়ানো-সহ বিভিন্ন দাবি নিয়ে বহু বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, এতদিনেও এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয়নি। তাই এবারের বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চা শ্রমিক। নতুন সরকারের কাছ থেকে ইতিবাচক ঘোষণা এবং বাস্তবসম্মত পদক্ষেপের আশা করছেন তাঁরা।

আরও খবর : রাজ্য বাজেট নিয়ে বাড়ছে প্রত্যাশা, ডবল ইঞ্জিন সরকারের কী লক্ষ্য?

বলে রাখা দরকার, উত্তরবঙ্গের (North Bengal) বড় একটা চ্যালেঞ্জ চা শ্রমিক এবং বন্ধ চা বাগান। দীর্ঘ কয়েকবছর ধরেই উপেক্ষিত চা বলয়। সম্প্রতি একাধিক চা বাগান খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও ডুয়ার্স অঞ্চলের বাসিন্দারা চা-শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বিসেষ উদ্যোগ নেওয়ারও দাবি উঠেছে। বাজেটে এই খাতের জন্য রাজ্য সরকারের কোনও বিশেষ পরিকল্পনা থাকে কি না, সেটাই এখন দেখার।

এদিকে প্রথম বাজেট পেশ করার আগে স্বপন দাসগুপ্ত (Swapan Dasgupta) বলেছেন, “মানুষ আমাদের অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন। তাঁরা বড় পরিবর্তন চান। আমাদের কোষাগারে কত টাকা আছে, তার একটি সতর্ক ভারসাম্য বজায় রাখতে হবে, কিন্তু আমরা একটি দিকনির্দেশনা দেব। এই বাজেটে আমরা যতটা সম্ভব করব এবং আগামী দিনে আমরা কী করতে চাই, তা বিস্তারিতভাবে জানাব।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot