Saturday, July 18, 2026
HomeScrollমমতার ‘ঘেউ ঘেউ’ প্রসঙ্গে DA নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari

মমতার ‘ঘেউ ঘেউ’ প্রসঙ্গে DA নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

সরকারি কর্মীদের কাছে নিজেকে ‘বন্ধু’ বলে পরিচয় দিলেন শুভেন্দু

কলকাতা: ৩৪ বছর চিরকুটে চাকরি, মমতার ‘ঘেউঘেউ’, তৃণমূল সরকারকে বিঁধে সরকারি কর্মীদের ডিএ বড় বার্তা দিয়েলেন মুখ্যমন্ত্রী। এমনকী সরকারি কর্মীদের কাছে নিজেকে ‘বন্ধু’ বলে পরিচয় দিলেন শুভেন্দু। বকেয়া ডিএ ও কেন্দ্র-রাজ্যের সমহারে ডিএ ইস্যুতে বন্ধু হিসেবে সরকারি কর্মীদের কাছে খানিকটা সময় চেয়ে নিলেন তিনি।বললেন, “বন্ধু হিসেবে কয়েকটা মাস দিন আমাকে। নতুন অর্থমন্ত্রীর সবটা বুঝতে সময় লাগে।” আগের কোনও সরকার, অর্থাৎ সিপিএম, তৃণমূল কেউই দিনশেষে ভাবেনি সরকারি কর্মীদের কথা। বাজেটের (West Bengal Budget 2026) পর সাংবাদিক বৈঠক থেকে আরও একবার একথাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সোমবার বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। একধাক্কায় বাড়ল ২০ শতাংশ ডিএ। অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মীরা পাবেন ৩৮ শতাংশ ডিএ। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি চাকুরেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারী কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া অ্যারিয়ার (Arrear) আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। ষোলো থেকে উনিশ কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছে। এবারে ওদের বাকি ৮ থেকে ১৫ আছে। সেটাও আমরা ফান্ড অ্যাভেলিটির উপরে দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিউর থাকতে পারেন।

আরও পড়ুন: কী কারণে বন্ধ ৩ অ্যাকাউন্ট? প্রশ্ন তুলে হাইকোর্টে ‘কালীঘাট তৃণমূল’

শুভেন্দু বলেন, আপনাদের আন্দোলনে আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল ৪২ শতাংশ। আমরা ২০ শতাংশ ডিক্লিয়ার করে দিলাম। অক্টোবার থেকেই পেয়ে যাবেন। এবং আমরা …এতদিন ধরে অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অপমান করেছেন। ভিক্ষা দেওয়ার মতো, ২-৩ শতাংশ দিয়েছেন। কখনও বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেব। দ্রুততার সঙ্গে করে দেব। একটু সামলে নিতে দিন। মাত্র দেড় মাস বয়স এই সরকারের। এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত ২০ শতাংশ আপনাদের দিলাম। পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব।অক্টোবার মাসে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot