HomeScrollআয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari

আয়ুষ্মান ভারত নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আয়ুষ্মান কার্ডের সুবিধা কারা কারা পাবেন?

কলকাতা: বাংলায় রাজনাতিক পালাবদল হতেই পালাবদল হতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) আওতায় এল বাংলা। কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষরের পর সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, আজ থেকেই বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা।বিনাব্যয়ে মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায়।

ভিনরাজ্যের হাজার হাজার হাসপাতালে এবার বিনামূল্যে চিকিৎসা পাবেন পশ্চিমবঙ্গবাসী।রাজ্যের নাগরিক, যাঁরা ভিন্‌রাজ্যে থাকেন, তাঁরা পাবেন পরিষেবা। পশ্চিমবঙ্গে চালু হল কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প।সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের সেই চুক্তি সই হল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নড্ডা-সহ কেন্দ্র এবং রাজ্যের আমলারা।মুখ্যসচিব জানিয়েছেন, এ রাজ্যের ১১ কোটি মানুষ বঞ্চিত ছিল। এ বার তারা কেন্দ্রীয় প্রকল্পের সবিধা পাবেন। মনোজ বলেন, যাদের জন্য প্রকল্প তারাই পাবেন। তিনি আরও জানান, ৭০ বছরের বেশি বয়স, রাজ্যে এমন ৪০ লক্ষ মানুষের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ।কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে পাঁচ লক্ষ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল জানিয়েছেন, এ বার দেশের প্রবীণেরা সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। দেশের মোট ৩৬ হাজারের বেশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বঙ্গবাসী। অবশ্যই সেই হাসপাতালগুলি এই প্রকল্পে নথিভুক্ত থাকতে হবে। কার্ড থাকলেই সেখানে চিকিৎসা হবে।

আরও পড়ুন: লোকসভায় ভেঙে খানখান তৃণমূল, NDA-র শরিক হতে চেয়ে স্পিকারকে চিঠি ২০ সাংসদের

মুখ্যমন্ত্রী জানান, “সোমবার থেকেই বাংলায় মিলবে ‘আয়ুষ্মান ভারতে’র সুবিধা। ৫ লাখ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পাবেন এই প্রকল্পের আওতাভুক্ত ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি সদস্য। প্রথম দিন থেকেই মিলবে পুরনো রোগের কভারেজ। রাজ্য ও দেশের ৩৬ হাজার সরকারি-বেসরকারি হাসপাতাল এর আওতায়।শুভেন্দু জানিয়েছেন, এমন অনেকে রয়েছে, যাঁদের বাড়ি পশ্চিমবঙ্গে, এ রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে, আধার রয়েছে, কিন্তু থাকেন হয়তো দিল্লিতে, এ বার তাঁরাও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাবেন। দেশের যে কোনও প্রান্তে পরিষেবা পাবেন তাঁরা।

শুভেন্দু জানান, ঠিক কী কারণে বারবার তৃণমূল এর বিরোধিতা করেছেন। তিনি বলেন, “শুরুতে এই প্রকল্পের নামে মন্দির ছিল। সেই কারণে তৃণমূল বারবার বিরোধিতা করে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে। ‘ইন্ডিভিজুয়াল কার্ড’ দেওয়া হবে। যোজনায় কেন্দ্রের যে ৯৭৬ কোটি টাকার ভাগ ছিল, তা-ও বাংলাকে দিয়েছে। তাঁর কথায়, ‘‘ভাষণ নয়, কাজে করে দেখাচ্ছে সরকার মোদীজির নেতৃত্বে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, গোটা দেশে কিশোরীদের এইচপিভি টিকা ফেব্রুয়ারিতেই দেওয়া শেষ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তা চালু করতে দেয়নি। রাজ্যের জন্য সাড়ে সাত লক্ষ টিকার ডোজ বরাদ্দ হয়। কিন্তু প্রকল্প শুরু করতে দেয়নি। বর্তমান সরকার তা চালু করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News