Wednesday, August 12, 2026
HomeScrollগঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ রাজ্য
Gangasagar Mela

গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ রাজ্য

কলকাতা: গঙ্গাসাগর মেলাকে (Gangasagar Mela) ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে ফের কেন্দ্রের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে গঙ্গাসাগরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রের পর্যটন মন্ত্রকের সহযোগিতা ও আর্থিক সহায়তাও চেয়েছে রাজ্য।

রাজ্য সরকারের তরফে সংস্কৃতি মন্ত্রকে পাঠানো প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী, সাধু-সন্ত এবং দেশ-বিদেশের পর্যটক গঙ্গাসাগরে সমবেত হন। তাই মেলাটিকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দেওয়া হলে এর ঐতিহ্য সংরক্ষণ, নথিভুক্তকরণ এবং জাতীয়-আন্তর্জাতিক স্তরে পরিচিতি আরও বাড়বে বলে দাবি রাজ্যের।

খাবারই পেলেন না, তবু কাটা গেল ১৪৫৭ টাকা! ‘ক্যানসেলেশন চার্জ’ নিয়ে ফুড ডেলিভারি অ্যাপকে তুলোধনা মহুয়ার

প্রস্তাবে গঙ্গাসাগরের লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি একটি সাংস্কৃতিক ব্যাখ্যা কেন্দ্র গড়ে তোলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং ঐতিহ্য প্রচারের জন্য কেন্দ্রের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়েছে।

অন্যদিকে, কেন্দ্রের ‘প্রসাদ’ (PRASAD) প্রকল্পের আওতায় গঙ্গাসাগরের সার্বিক উন্নয়নের প্রস্তাবও পাঠানো হয়েছে। রাজ্যের পরিকল্পনায় আধুনিক তীর্থযাত্রী পরিকাঠামো, পর্যটক সুবিধা, পরিবেশবান্ধব উন্নয়ন, স্মার্ট যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, নদীতীর উন্নয়ন-সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ রয়েছে। এই লক্ষ্যে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

চিঠিতে কেন্দ্রের কাছে দ্রুত প্রস্তাবগুলি বিবেচনা করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তাদের আশা, জাতীয় গুরুত্বসম্পন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গঙ্গাসাগরের উন্নয়নে কেন্দ্র ইতিবাচক ভূমিকা নেবে এবং ভবিষ্যতে এটি আন্তর্জাতিক মানের তীর্থ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor