Wednesday, July 15, 2026
HomeScrollগভীর রাতে ঘরে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ!...
North 24 Pargana

গভীর রাতে ঘরে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ! উত্তেজনা পানিহাটিতে

মা-মেয়ে ও এক বছরের শিশুকে জখম করার অভিযোগ

পানিহাটি: গভীর রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে শ্লীলতাহানি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) পানিহাটিতে (Panihati)। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা এলাকায়। ঘটনায় অভিযুক্ত ভোলা নামে এক যুবককে গ্রেফতার করেছে খড়দহ (Khardah) থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে অভিযুক্ত যুবক গোপনে শ্রুতি রায় চক্রবর্তীদের বাড়িতে ঢুকে লুকিয়ে ছিল। অভিযোগ, রাত বাড়ার পর শ্রুতির মা রান্নাঘরের দিকে গেলে অন্ধকারে ওই যুবককে দেখতে পান। তখনই তিনি চিৎকার করে ওঠেন।

আরও পড়ুন: রানাঘাটে পুরসভার পুরপ্রধান পদ ছাড়লেন কোশলদেব

অভিযোগ, এরপরই অভিযুক্ত যুবক মা ও মেয়ের উপর চড়াও হয়। শ্রুতি রায় চক্রবর্তীর অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর জখম হন শ্রুতি ও তাঁর মা। আহত হয় পরিবারের এক বছরের শিশুও। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে অভিযুক্ত ওই বাড়িতে ঢুকেছিল এবং হামলার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot