HomeScrollরানাঘাটে পুরসভার পুরপ্রধান পদ ছাড়লেন কোশলদেব
Ranaghat

রানাঘাটে পুরসভার পুরপ্রধান পদ ছাড়লেন কোশলদেব

শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পুরপ্রধান

নদীয়া: রানাঘাট (Ranaghat) পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন কোশলদেব বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণ দেখিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে জমা দিয়েছেন। ইমেলের মাধ্যমেও তিনি পদত্যাগের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন।

পদত্যাগের কারণ প্রসঙ্গে কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁর পরিবারও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে জানান তিনি।কোশলদেবের কথায়, “পারিবারিক ও শারীরিক কারণে আমি পদত্যাগ করছি।”

আরও পড়ুন: বাঙালির জামাই ষষ্ঠী, ভাসাবে বৃষ্টি? কী বলছে আবহাওয়ার দফতর

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও টেনে আনেন তিনি। তাঁর মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনিক পরিকাঠামোয় রানাঘাটের উন্নয়নের জন্য অন্যদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি নিজে উন্নয়নের পথে কোনও বাধা হয়ে থাকতে চান না বলেও মন্তব্য করেন।

এদিকে, সম্প্রতি ১১ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা নিয়ে বিক্ষোভের সময় পৌরসভা চত্বরে ডিম ছোড়া ও তাঁর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোশলদেব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষ ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

তাঁর অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকে দু’-তিনজন ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছে। তবে এর পিছনে কোনও রাজনৈতিক দলের হাত নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। পদত্যাগের পরেও রানাঘাটের উন্নয়ন নিয়ে আশাবাদী কোশলদেব। তিনি বলেন, “আমি চাই রানাঘাটের আরও বেশি উন্নয়ন হোক। বর্তমান সরকার মানুষের জন্য আরও কাজ করুক।”

[youtube-feed feed=1]
Read More

Latest News