Monday, June 8, 2026
Homeমিথ্যা খবর ও মিডিয়া ট্রায়াল দেশের বিচার ব্যবস্থার সামনে হুমকি স্বরূপ!

মিথ্যা খবর ও মিডিয়া ট্রায়াল দেশের বিচার ব্যবস্থার সামনে হুমকি স্বরূপ!

ওয়েব ডেস্ক: মিথ্যা খবর এবং মিডিয়া ট্রায়াল (Media Trial) দেশের বিচার ব্যবস্থার (Judiciary System) সামনে হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। স্বচ্ছতা হয়ে উঠতে পারে অস্ত্র। হুঁশিয়ারি বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant)। মিথ্যা খবর, জনগণের আবেগজনিত প্রতিক্রিয়া এবং মিডিয়া ট্রায়ালের সামনে ভারতীয় বিচার ব্যবস্থা ধীরে ধীরে গভীর বিপদের সম্মুখীন হতে চলেছে। সান ফ্রান্সিসকোতে সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী প্রধান বিচারপতির হুঁশিয়ারি যুক্ত ভাষণ।

স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ যদি সম্পূর্ণভাবে আইন ভালোভাবে না বোঝেন, তাহলে তার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। সেই স্বচ্ছতাই তখন অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে। আইনের অপব্যাখ্যা হতে পারে। এমন পরিস্থিতিতে আদালতের সিদ্ধান্তের আগেই জনগণের অভিমত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যা কোনওভাবেই জনগণের পক্ষে মঙ্গলজনক নয় বরং সন্দেহের বাতাবরণ তৈরি করবে, বিশ্বাসযোগ্যতার অভাব ঘটবে সার্বিকভাবে। ‘জুডিশিয়াল ইভোলিউশন ইন এ টাইম অফ ট্রান্সফর্মেশন: সেফগার্ডিং কনস্টিটিউশনালিজম ইন দা ডিজিটাল এজ’ শীর্ষক আলোচনা সভায় বিদেশে বসবাসকারী ভারতীয় ছাড়াও টেকনোলজি ও নীতি বিশেষজ্ঞদের সামনে অভিমত বিচারপতি সূর্য কান্তের।

আরও পড়ুন: মোদির উপর দায় চাপিয়ে দায় এড়ালেন ইউনুস!

ডিজিটাল জগত এক নব্য শ্রোতা বা দর্শক সমাজের সৃষ্টি করেছে। যা শব্দমুখর, দ্রুত প্রতিক্রিয়াশীল এবং হামেশাই সম্পূর্ণভাবে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল নয়। আইনি বোধ যথাযথ না হওয়া সত্ত্বেও বহু মানুষ তাই এই কারণেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে থাকেন। যে কারণে আদালতগুলি অকারণ ট্রোলিং এবং ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হচ্ছে। এমন অনলাইন আক্রমণের জেরে বিচারক বা বিচারপতিদের ভাবমূর্তিই শুধু নষ্ট হচ্ছে না, দেশের গণতান্ত্রিক ব্যবস্থারও ক্ষতি হচ্ছে। মনে রাখতে হবে, আস্থা এবং যে নৈতিক কর্তৃত্বের দায়িত্ব রয়েছে, তার জেরেই আদালত সম্মান পেয়ে থাকে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini