Homeলিডজিন্নাহর অসুস্থতার খবর গোপন রেখেছিলেন, বম্বের দুই পার্সি চিকিৎসককে সর্বোচ্চ নাগরিক সম্মান...

জিন্নাহর অসুস্থতার খবর গোপন রেখেছিলেন, বম্বের দুই পার্সি চিকিৎসককে সর্বোচ্চ নাগরিক সম্মান দেবে পাকিস্তান

দেশভাগের ইতিহাসে তাঁদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা রয়েছে। এ বার সেই দুই পার্সি চিকিৎসককে পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-ই-ইমতিয়াজ’ দেওয়ার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ। বম্বের দুই চিকিৎসক ড. রতনজি প্যাটেল এবং ড. ধ্যায়াবো কু-কে এই সম্মানের জন্য মনোনীত করা হয়েছে বলে খবর।

ঘটনার সূত্রপাত দেশভাগের কয়েক বছর আগে। ১৯৪৬ সালে মহম্মদ আলি জিন্নাহর চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট দুই চিকিৎসকের হাতে আসে। সেই রিপোর্টে জিন্নাহর গুরুতর যক্ষ্মা বা টিউবারকিউলোসিসে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে দাবি করা হয়েছে। তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে এলে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তার প্রভাব পড়তে পারত বলেও ইতিহাসবিদদের একাংশের মত।

‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-সহ বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় দাবি করা হয়েছে, জিন্নাহর অসুস্থতার খবর খুব সীমিত কয়েকজনের মধ্যেই ছিল। চিকিৎসক হিসেবে পেশাগত গোপনীয়তা বজায় রেখে ওই দুই পার্সি চিকিৎসক সেই তথ্য প্রকাশ করেননি।

পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল সমাজমাধ্যমে জানান, জিন্নাহর অসুস্থতার গোপন তথ্য বিশ্বস্ততার সঙ্গে রক্ষা করার জন্যই তাঁদের এই সম্মানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও চিকিৎসকের পেশাগত শপথের প্রতি তাঁদের নিষ্ঠা ছিল প্রশংসনীয়।

পাকিস্তানের এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে। ফলে দুই দেশের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়ের সঙ্গে যুক্ত এই সম্মান ঘোষণাকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News